AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: হিন্দি গানের কলি গেয়েই প্রচারে মাত, সায়নি বললেন ‘মমতা ঝুঁকেগা নেহি…’

Election Campaign: সায়নি বলেন, 'তৃণমূল কংগ্রেস প্রার্থী যাবেন ভোট চাইতে তখন বলবেন, চিরদিনই তুমি যে আমার, যুগে-যুগে আমি তোমারই।'

Saayoni Ghosh: হিন্দি গানের কলি গেয়েই প্রচারে মাত, সায়নি বললেন 'মমতা ঝুঁকেগা নেহি...'
সায়নি ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী (ছবি: ফেসবুক)
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 5:46 PM
Share

শিলিগুড়ি: সম্প্রতি শেষ হয়েছে রাজ্যের দ্বিতীয় দফার ১০৮ টি ওয়ার্ডের পুরভোট। এখন ফলাফলের অপেক্ষা। প্রথম দফার পুরভোটের ফলাফলে বিরোধীদের এক প্রকার পর্যুদস্ত করেছিল শাসকদল তৃণমূল। তারপর থেকেই ‘আত্মবিশ্বাসী’ ছিল ঘাসফুল শিবির। বাকি পুরভোট গুলিতে সেই ফল ধরে রাখতে প্রচারে এক প্রকার কোনও খামতি রাখেনি তৃণমূল। জেলায়-জেলায় প্রচারে ঝড় তুলেছিল তারা। কখনও রণ-পা নিয়ে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থীকে ভোট প্রচার করতে। কখনও খোল বাজিয়ে কীর্তন করতে-করতে প্রচার সারে তারা। কয়েকদিন আগে পুরভোটের প্রচারে শিলিগুড়িতে গিয়ে ঝড় তোলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নি ঘোষ। বিভিন্ন সিনেমার গান দিয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেটি।

শিলিগুড়ির ভোট প্রচারে গিয়ে বিরোধীদের আক্রমণ শানায় তৃণমূল এই নেত্রী। হিন্দি গানের লাইন তুলে বলেন, ‘যখন সিপিএম ভোট চাইতে আসবে তখন বলবেন কোথা-কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না।’ বিজেপি এলে বলবেন, ‘কলিংয়ের ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি পুরভোট এসে গেল তোমার দেখা নাই।’ আর যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী যাবেন ভোট চাইতে তখন বলবেন, ‘চিরদিনই তুমি যে আমার, যুগে-যুগে আমি তোমারই।’

এরপর প্রচার মঞ্চ থেকে সায়নী জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। আমরা পরিষেবা মাথা নীচু করে আপনাদের পৌঁছে দেব। আর কেউ জিজ্ঞাসা করলে জোরে-জোরে বলবেন মমতা ঝুঁকেগা নেহি।’

প্রসঙ্গত, প্রথম দফায় বামেদের থেকে পুরবোর্ড দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তৃণমূল। সেই লড়াই কার্যত সফলও হয় তারা। শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত হন পোড় খাওয়া বামনেতা অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে হার হয় বাম নেতার। এরপর সেইদিন বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র হিসেবে নাম ঘোষণা করেন গৌতম দেবের। এরপর গতকাল হয় রাজ্যের বাকি ১০৮টি ওয়ার্ডের পুরভোট। ভোটের দিন লাগাতার অশান্তির খবর আসতে থাকে জেলার বিভিন্ন জায়গা থেকে। খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। পাশাপাশি আক্রান্ত হন পুলিশকর্মীরাও। দফায়-দফায় বোমাবাজি, গুলি চালানোর খবর আসতে থাকে। ভোটে অশান্তির কারণে সোমবার ১২ ঘণ্টার বনধও ডাকে বিজেপি। আগমী ২ মার্চ দ্বিতীয় দফার পুরভোটের ফল ঘোষণা। কে পুরবোর্ড গঠন করে এখন সেইটাই দেখার।

আরও পড়ুন: Suvendu Adhikari: দিলীপের পর এবার শুভেন্দু, বললেন, ‘অনুরোধ করব বনধ প্রত্যাহার করুন’

Follow Us
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?