AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Sea Beach: দিঘার সৈকতে ভয়ঙ্কর ঘটনা! বারণ করা সত্ত্বেও শোনেনি, সমুদ্রে নামতেই টেনে নিল কিশোরীকে…

Digha:  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুলিশের নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র স্নান করতে নেমে দিঘায় নিখোঁজ হয়ে গেল নৈহাটির ১৪ বছরের কিশোরী। তাঁর সন্ধানে সমুদ্রে খোঁজ চালাচ্ছে সিভিল ডিফেন্স ও নুলিয়ারা। স্পিডবোট নিয়ে সমুদ্রে ব্যাপক খোঁজাখুঁজি চলছে। 

Digha Sea Beach: দিঘার সৈকতে ভয়ঙ্কর ঘটনা! বারণ করা সত্ত্বেও শোনেনি, সমুদ্রে নামতেই টেনে নিল কিশোরীকে...
নিখোঁজ কিশোরীর খোঁজে সমুদ্রে নামল নুলিয়ারা।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 24, 2026 | 6:27 PM
Share

দিঘা: গভীর নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি। উপকূলবর্তী এলাকাতেই দুর্যোগের আশঙ্কা বেশি। সেই কারণে সমুদ্রে নামতে বারণ করা হয়েছিল। কিন্তু  পুলিশের নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র স্নানে নেমেছিলেন কিশোরী। সেই স্নান করাই কাল হল। দিঘায় তলিয়ে গেল কিশোরী। তাঁকে খুঁজতে সমুদ্রে তল্লাশি চলছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুলিশের নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র স্নান করতে নেমে দিঘায় নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের এক কিশোরী। তাঁর নাম কাশ্মীরা খাতুন। বাড়ি উত্তর ২৪ পরগণার ভবাগাছিতে। তাঁর সন্ধানে সমুদ্রে খোঁজ চালাচ্ছে সিভিল ডিফেন্স ও নুলিয়ারা। স্পিডবোট নিয়ে সমুদ্রে ব্যাপক খোঁজাখুঁজি চলছে।

জানা গিয়েছে, এদিন বিকেল তিনটের দিকে কর্মরত নুলিয়া ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই কিশোরী সমুদ্রে স্নান করতে নেমেছিল। প্রবল ঢেউয়ের টানে মুহূর্তের মধ্যে সে গভীর সমুদ্রে তলিয়ে যায়। খবর পেয়েই সঙ্গে সঙ্গে নিখোঁজ কিশোরীর সন্ধানে সিভিল ডিফেন্স ও নুলিয়ারা স্পিডবোট নিয়ে সমুদ্রে নামে। এখনও তাঁর খোঁজ করা হচ্ছে।

Follow Us