AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দু অধিকারীকে জামানত জব্দ করার চ্যালেঞ্জ সুজাতার

এবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রী সুজাতা মণ্ডল খাঁ।

শুভেন্দু অধিকারীকে জামানত জব্দ করার চ্যালেঞ্জ সুজাতার
পূর্বস্থলীর মঞ্চ থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ সুজাতার
| Updated on: Dec 25, 2020 | 10:53 AM
Share

পূর্ব বর্ধমান: “পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে যে কোনও একটি আসন থেকে দাঁড়ান। এই সুজাতা আপনাকে জামানতজব্দ করে ছাড়বে।” এবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রী সুজাতা মণ্ডল খাঁ।

পূর্বস্থলীর একটি জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী, আপনি অনেক বড় রাজনীতিবিদ, আপনার অর্ধেক বয়স আমার। তবুও বলে দিলাম, যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় অনুমতি দেন তাহলে রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে একটিতে আপনি দাঁড়ান, আমি আপনাকে জামানতজব্দ করে ছাড়ব।”

কথার পুনরাবৃত্তি করে আবারও বলেন, “রাজ্যের যে কোনও একটি আসনে আপনি দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাকে জামানতজব্দ করব আমিই।” সুজাতা মণ্ডল খাঁর তৃণমূলে যোগদান নিয়ে এমনিতেই জল্পনার শেষ নেই। তারইমধ্যে শুভেন্দু অধিকারীর মত একজন হেভিওয়েট নেতাকে তাঁর জামানতজব্দ করার চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব’, আচমকাই ‘ব্যতিক্রমী সুর’ দিলীপের গলায়

উল্লেখ্য, এই শুভেন্দু অধিকারীকেই বৃহস্পতিবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সভামঞ্চে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দুদাকে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে না যেতে বলেছিলাম। দাদা যায়নি। তাই আমি জিতেছি”। জনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সৌমিত্র আসলে জনগণের মধ্যে শুভেন্দু-ফ্যাক্টরটা কতটা স্পর্শকাতর, তা বোঝাতেই এই কথা বলেছেন।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?