Hooghly: এক সময় মাঠ কাঁপিয়েছেন, এবার বলাগড়ে তৃণমূলের হয়ে লড়বেন সেই ফুটবলার

Hooghly: সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের নাম এবার বাদ গিয়েছে। তৃণমূল নেতৃত্ব সপ্তগ্রামের প্রার্থী নির্বাচিত করেছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের নাম। বুধবার বিকালে সপ্তগ্রাম বিধানসভার চুঁচুড়া মগড়া ব্লক অফিসের সামনের মাঠে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল খেলতে না পারলেও পরের বলে ব্যাটে লাগে। তাঁকে বল করেন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া।

Hooghly: এক সময় মাঠ কাঁপিয়েছেন, এবার বলাগড়ে তৃণমূলের হয়ে লড়বেন সেই ফুটবলার
বিদেশ বোসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2026 | 7:25 PM

সপ্তগ্রাম: তিনি প্রাক্তন ফুটবলার। সত্তরের দশকে তিনি মাঠ কাঁপিয়েছেন। বল নিয়ে একসময় তাঁর দৌড় মনে রেখেছেন বাঙালি। এবার তাঁকেই প্রার্থী করছে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সেই অর্থে কোনও চমক দেয়নি তৃণমূল। তবে নতুন মুখ হিসাবে নিয়ে এসেছেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোসকে।

সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের নাম এবার বাদ গিয়েছে। তৃণমূল নেতৃত্ব সপ্তগ্রামের প্রার্থী নির্বাচিত করেছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের নাম। বুধবার বিকালে সপ্তগ্রাম বিধানসভার চুঁচুড়া মগড়া ব্লক অফিসের সামনের মাঠে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল খেলতে না পারলেও পরের বলে ব্যাটে লাগে। তাঁকে বল করেন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া।

এরপর বলাগড়ের প্রার্থীকে প্রথম বলেই বোল্ড করে দেন দিগপাল এই প্রাক্তন ফুটবলার।তাঁকে পেয়ে উচ্ছসিত তৃণমূল নেতা কর্মীরা। এরপরেই মগড়া এলাকায় নেতা কর্মীদের নিয়ে পেয়ে হেঁটে জনসংযোগ শুরু করেন।

২০১১ সাল থেকে টানা বলাগড়ে ঘাসফুল ফুটেছে। প্রথমে তৃণমূলের হয়ে জমিতেছিলেন অসীম কুমার মাঝি। ২০১৬ সালেও তিনি দাঁড়িয়ে তৃণমূলের হয়ে জয় ছিনিয়ে আনেন। এরপর ২০২১ সালে মনোরঞ্জন ব্যাপারিকে দাঁড় করায় তৃণমূল। মনোরঞ্জনও জিতে ফেরেন। তবে, বেশ কিছু বছর ধরে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। নানা সময়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এরপর গতকাল প্রার্থী তালিকা ঘোষিত হয়। তখনই দেখা যায় বদলেছে প্রার্থী। এবার দাঁড়াবেন বিদেশ বোস।

Follow Us