AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: মমতা সরকারের ‘অনুপ্রেরণায়’ কীভাবে ‘ডুমুরের ফুল’ হয়ে উঠল সরকারি বাস?

West Bengal Bus Service in 15 Years: পরিবহন দফতরের তথ্য বলছে, গত ৭-৮ বছরে শহর থেকে শহরতলিতে প্রায় ১০০টির বেশি পরিচিতি সরকারি বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। পরিবহন দফতরের তথ্য বলছে, বছরখানেক আগেও রাজ্যজুড়ে দৈনিক গড়ে ২,৫০০টি সরকারি বাস চলত। এখন তা কমে দাঁড়িয়েছে দৈনিক গড়ে ৭০০টি। শুধু কলকাতাতেই সরকারি বাসের সংখ্যা ২২৭০।

Explained: মমতা সরকারের 'অনুপ্রেরণায়' কীভাবে 'ডুমুরের ফুল' হয়ে উঠল সরকারি বাস?
বাস পরিষেবাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 4:08 PM
Share

কলকাতা : বেহালার বাসিন্দা অজয় পাল। চাকরি করেন সল্টলেক সেক্টর ফাইভে। সকাল ১১টায় অফিস। প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হয় সাড়ে ৮টা নাগাদ। অফিসে পৌঁছতেই তো দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। অটো, মেট্রো, বাস…একাধিক যানবাহন পাল্টে যেতে হয় অফিসে। আর তা না হলে নির্ভর করতে হয় শাটলের উপর। কিন্তু তাতেও তো প্রচুর খরচ। সকলের পক্ষে রোজ এই খরচ করা সম্ভব নয়। গত কয়েক বছর ধরে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে তাঁকে। অথচ তারও আগে ছবিটা আলাদা ছিল। বেহালা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য একাধিক সরকারি বাস ছিল রাস্তায়। কিন্তু, এখন তা ‘ডুমুরের ফুল’। সরকারি বাসগুলি তুলে নেওয়া হয়েছে। বেহালা-সেক্টর ফাইভের মতোই সরকারি বাসের বিভিন্ন রুট বন্ধ হয়ে গিয়েছে। আর বাসের এই বেহাল দশার চিত্রটা কিন্তু সবথেকে বেশি উঠে এসেছে তৃণমূল সরকারের আমলে। এমনই অভিযোগ উঠেছে বারবার। ...

Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন