West Bengal NEWS Highlights: তারাতলা-কাণ্ডে বড় অ্যাকশন! আর্কিটেক্ট-ইঞ্জিনিয়ারের লাইসেন্স বাতিল

NEWS Highlights: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অনুমতি দেয়নি। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার নিউটাউনে দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Highlights: তারাতলা-কাণ্ডে বড় অ্যাকশন! আর্কিটেক্ট-ইঞ্জিনিয়ারের লাইসেন্স বাতিল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2026 | 11:58 PM

কলকাতা: তোলাবাজি, দুর্নীতির অভিযোগ। রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে। হুগলির গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রেফতার করা হয়েছে। আবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jul 2026 08:02 PM (IST)

    Taratala Case: তারাতলা-কাণ্ডে একাধিক লাইসেন্স বাতিল

    তারাতলা-কাণ্ডে গোডাউনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের লাইসেন্স বাতিল করল কলকাতা পুরসভা। গোটা রাজ্যে কোনও জায়গায় এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর কাজ করতে পারবেন না। একইসঙ্গে লাইসেন্স না থাকায় তিনি নতুন করে কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর দায়িত্বও গ্রহণ করতে পারবেন না।

    কার কার লাইসেন্স বাতিল হল

    ১) আর্কিটেক্ট
    ২) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সয়েল এক্সপার্ট
    ৩) স্ট্রাকচারাল পর্যালোচক

  • 29 Jul 2026 07:07 PM (IST)

    Mid Day Meal: মিড ডে মিলে ডিম দেবে সরকার

    • মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নিরামিষ খাবার নয়, মিড ডে মিলে মিলবে ডিম। স্কুলের পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
    • ১ অগস্ট থেকেই রাজ্য জুড়ে ‘ইসকন’ই পরিবেশন করবে মিড ডে মিলের খাবার। মুখ্যমন্ত্রী বলেন, “ইসকন সাত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে। তার বাইরে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”
    • ইসকন নিরামিষ খাবার দেওয়ায় শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন ওঠে, খাবারের থালায় কি মিলবে যথেষ্ট প্রোটিন? এবার সপ্তাহে ২ দিন ডিম দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
  • 29 Jul 2026 06:04 PM (IST)

    ১২ জেলায় খারিজি মাদ্রাসা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ

    • এবার রাজ্যের ১২ জেলায় খারিজি মাদ্রাসা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ। সীমান্তবর্তী জেলাগুলি-সহ ১২ জেলার জন্য পরিদর্শক দলগুলির তরফের রিপোর্ট জমা দেওয়া হল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরে।
    • সূত্রের খবর, খুব শীঘ্রই মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর দফতরের।
  • 29 Jul 2026 04:50 PM (IST)

    Calcutta High court: দেবরাজ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তি নিয়ে ইডি তদন্তের দাবি, হাইকোর্টে PIL

    • জলের ব্যবসা করতেন। পৌর নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন।
    • তারপর কয়েক বছরেরই কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন বলে অভিযোগ।
    •  বিনু মণ্ডল নামে বিধাননগর পৌরনিগমের প্রাক্তন ওই তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।

    বিস্তারিত পড়ুন: জলের ব্যবসা থেকে কাউন্সিলর হয়েই কোটি কোটি টাকা! ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

  • 29 Jul 2026 04:06 PM (IST)

    লোকসভায় পাশ প্রশ্ন ফাঁস বিরোধী বিল

    • প্রশ্ন ফাঁস ইস্যুতে সরগরম সংসদ। আজ বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল।
    • আজ বিরোধীরা সংসদের লোকসভা থেকে ওয়াকআউট করেন, সেই সময় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)।
    • আগামিকাল সংসদে এই সংশোধনী বিল পেশ করা হবে। 
  • 29 Jul 2026 03:22 PM (IST)

    North Dinajpur: জামিন পেতেই তৃণমূল নেতাকে ঘিরে উল্লাস, বিজেপি বলল…

    • খুনের মামলার অভিযুক্ত। কিন্তু, তৃণমূল নেতা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরতেই মালা পরিয়ে বরণ করে নিলেন কর্মীরা। হল মিছিলও।
    • বাজি ফাটানো হয়। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার সন্ধেয় এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল উত্তর দিনাজপুরের চোপড়ায়।
    • এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, তাদের দলের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।

    বিস্তারিত পড়ুন: খুনে অভিযুক্ত, জামিন পেতেই তৃণমূল নেতাকে মালা পরিয়ে মিছিল

  • 29 Jul 2026 03:09 PM (IST)

    লাল টমেটোর নিচে কালো কয়লা! গাড়ি উল্টোতেই সব ফাঁস, নতুন-নতুন পাচারের ধরন দেখছে বাংলা

    দুর্নীতিতে জিরো টলারেন্স। ক্ষমতায় আসার পর থেকেই কড়া নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতো প্রতি মুহূর্তে পদক্ষেপ করছেন তিনি। এই আবহের মধ্যেই এবার অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর উল্টে গেল পিক-আপ ভ্যান। আর তখনই সামনে চলে এল সবটা। লাল-লাল টমেটো দিয়ে ঢাকা কয়লা বেরিয়ে এল পিক-আপ ভ্যান থেকে।

    বিস্তারিত পড়ুন: Coal Scam Case: লাল টমেটোর নিচে কালো কয়লা! গাড়ি উল্টোতেই সব ফাঁস, নতুন-নতুন পাচারের ধরন দেখছে বাংলা

  • 29 Jul 2026 02:50 PM (IST)

    NEET protest Issue: ধর্মতলাকাণ্ডে জামিন পাওয়া ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলবে? কী বলছেন আইনজীবীরা?

    • সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরই পেয়েছেন জামিন। কিন্তু, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের সময় হিংসা ও সাংবাদিকদের নিগ্রহের অভিযোগে ধৃত ১৬ জনের বিরুদ্ধে কি তদন্ত জারি থাকবে?
    •  এই ১৬ জনের মধ্যে যাঁদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তাঁদের কী হবে?
    • তাঁদের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ করতে পারবে পুলিশ?
    • সাংবাদিকদের অভিযোগ নিয়ে কি তদন্ত চলবে? কী বলছেন আইনজীবীরা?   

    পড়ুন বিস্তারিত: সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম নির্দেশে মুক্তি মিললেও ফাইল বন্ধ করছে না লালবাজার, কেন জানেন?

  • 29 Jul 2026 02:00 PM (IST)

    NCPI-কে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে তৃণমূল?

    • তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর এবার কি প্রতিশোধের পালা? বড় ইঙ্গিত তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)।
    •  ‘আগামী এক সপ্তাহের মধ্যে ঘটতে চলেছে বড় কোনও ঘটনা’, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে কী ঘটবে, তা স্পষ্ট করতে চাননি আইনজীবী-সাংসদ।
    • এখনই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বলে অভিষেকের কাছে আবেদন করেছেন কল্যাণ। মমতা-অভিষেকের তরফে সবুজ সঙ্কেত এলেই এনসিপিআই-এর বৈধতা তথা ২০ জন সাংসদের দলত্যাগ বিরোধী আইন লাগু হওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে পারে।
    • কল্যাণ বলেন, “যেদিন থেকে ওরা এনসিপিআই-তে গিয়েছে, সেদিন থেকেই ডিফেকশন লাগু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি আমি। দল যদি সিদ্ধান্ত নেয়। এরা ডিফেক্টেড এমপি। তাই ওরা কোথায় মিটিংয়ে গিয়েছে, যায় আসে না। এরা তো ২০ জন সাংসদ, পশ্চিমবঙ্গে এনসিপিআই-র ২০ জন সাংসদও নেই। ২০ জন মিলে একটা মিটিং ডাকতে পারেনি কলকাতায়।”
  • 29 Jul 2026 01:59 PM (IST)

    সংসদে গিয়ে বৃষ্টির রিল পোস্ট সায়নীর

    • সংসদে চলছে বাদল অধিবেশন। সেখানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে চলে আসা এনসিপিআই সাংসদরাও। এখনও স্বীকৃতি না মিললেও, সর্বদলীয় বৈঠক ও এনডিএ-র বৈঠকে অংশ নিচ্ছেন বিদ্রোহী ২০ সাংসদ। তার মাঝেই অন্য রূপে ধরা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।
    • সাংসদের পাশাপাশি তিনি অভিনেত্রীও। সেই সত্ত্বা তিনি এখনও মুছে ফেলতে পারেননি। তাই সংসদে অধিবেশনের ফাঁকে, মধ্যাহ্নভোজের বিরতির সময় সংসদ চত্বরে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করার একটি রিলস পোস্ট করেন সায়নী ঘোষ। মঙ্গলবার এই রিলস পোস্ট হতেই ভাইরাল।

    বিস্তারিত পড়ুন:  সংসদ যখন NEET ইস্যুতে উত্তাল, তখন ‘বৃষ্টি-বিলাস’ করে রিল পোস্ট সায়নীর!

  • 29 Jul 2026 12:55 PM (IST)

    ‘আমি কিন্তু বলব আপনাদের জন্যই…’, ED দফতরে ঢোকার আগে চটে গেলেন মদন

    পুরনিয়োগ দুর্নীতিতে (Municipality Scam Case) সমন গিয়েছে কামারহাটি পুরসভার বিধায়ক তথা ঋতব্রতপন্থী বিধায়ক মদন মিত্রকে। বুধবার হাজিরা দেওয়ার কথা তাঁর। সেই মতো ইডি-র দফতরে উপস্থিত হতেই সাংবাদিকরা ঘিরে ফেলেন তাঁকে। বারবার কেন তৃণমূল এই বিধায়ককে ডেকে পাঠানো হচ্ছে প্রশ্ন করেন তাঁরা। সেই উত্তরেই কার্যত মেজাজ হারান বিধায়ক। অভিযোগ করেন, সাংবাদিকরাই তাঁকে ভিতরে ঢুকতে দিচ্ছে না।

    বিস্তারিত পড়ুন: Madan Mitra: ‘আমি কিন্তু বলব আপনাদের জন্যই…’, ED দফতরে ঢোকার আগে চটে গেলেন মদন

  • 29 Jul 2026 12:37 PM (IST)

    Rajeev Kumar’s wife: রাজ্যের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রীর

    • বছর খানেক আগেই তাঁকে রাজ্যের তথ্য কমিশনের সদস্য করেছিল তৎকালীন তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর এবার সেই সদস্যপদ ছাড়লেন সঞ্চিতা কুমার।
    • তাঁর আরও একটা পরিচয় রয়েছে।
    •  তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি তথা তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী।
    • মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সঞ্চিতা।

    বিস্তারিত পড়ুন: নিয়োগ করেছিলেন মমতা, এবার বড় সিদ্ধান্ত রাজীব কুমারের স্ত্রীর

  • 29 Jul 2026 11:01 AM (IST)

    Madan Mitra: ইডির তলব, যাবেন মদন

    • পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
    • আজ (বুধবার) তাঁকে তলব করা হয়েছে। মদন মিত্র জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন।
    • এর আগে এই মামলায় মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
  • 29 Jul 2026 10:33 AM (IST)

    west Bengal: ইঞ্জেকশন দিতেই অসহ্য যন্ত্রণা, ডান হাত খোয়ালেন মহিলা

    • সামান্য পেটে ব্যথা ও বমির সমস্যা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই ডান হাতে শুরু হয় অসহনীয় যন্ত্রণা।
    • শেষ পর্যন্ত কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে মহিলার ডান হাত কনুই থেকে কেটে বাদ দিতে হল।
    • ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। নাড়াজোল হাসপাতালে চিকিৎসা নিয়ে উঠল প্রশ্ন।
    • নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মহিলার পরিবার। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

    বিস্তারিত পড়ুন: পেটের ব্যথায় হাসপাতালে গিয়েছিলেন, একটা ইঞ্জেকশনেই হাত খোয়ালেন মহিলা!

  • 29 Jul 2026 10:30 AM (IST)

    New Town: নিউটাউনে দোকান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

    • নিউটাউনের রামমন্দিরের কাছে একটি দোকান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
    • মৃত ব্যক্তির নাম রতন ঘোষ (৪৮)। হাতিয়াড়া হেলাবটতলার বাসিন্দা। আজ সকালবেলা দোকান থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
    • ইকোপার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
    • দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর।
    • ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
  • 29 Jul 2026 10:27 AM (IST)

    TMC leader arrested: হিঙ্গলগঞ্জে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

    • উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
    • শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে এলাকার মানুষের বহুদিনের ক্ষোভ। পালাবদলের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র, সাধারণ মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা।
    • কখনও কাটমানি, কখনও জোর করে জমি দখল, রেখা পাত্রের প্রচারে বাধা, বিজেপি কর্মী সমর্থকদের মারধর, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।
    • আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে ধৃত তৃণমূল নেতাকে।
  • 29 Jul 2026 10:24 AM (IST)

    Hooghly: হুগলিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ গ্রাম প্রধান

    • ধনেখালির বিধায়ক অসীমা পাত্র ঘনিষ্ঠ গুড়াপ গ্রাম পঞ্চয়েততের প্রধান দণ্ডীচরণ ঘোষ-সহ আরও দুই তৃণমূল কর্মী গ্রেফতার।
    • ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়া থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। গুড়াপ থানায় অভিযোগ দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। গতকাল রাতে তাঁদের গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ।
    • আজ ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচড়া আদালতে পাঠিয়েছে পুলিশ।

     

  • 29 Jul 2026 10:09 AM (IST)

    Abhishek: হাইকোর্ট অনুমতি দেয়নি, এবার সুপ্রিম কোর্টে অভিষেক

    • চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তিনি। আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে।
    • হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই অনুমতি দেয়নি।
    • সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে গেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • বিদেশে যাওয়ার অনুমতি দিতে শীর্ষ আদালতে আবেদন জানালেন তিনি। 

    বিস্তারিত পড়ুন: বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, আবেদনে কী জানালেন?

  • 29 Jul 2026 10:06 AM (IST)

    Kolkata Police: গ্রেফতার বেলেঘাটার রাজু নস্কর, কী অভিযোগ?

    • বেলেঘাটার তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
    • লালবাজার সূত্রে খবর, অস্ত্র আইনের মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।
    • ভোটের আগে ও পরে ৬টি মামলা হয়েছে বেলেঘাটা-সহ একাধিক থানায়। যার মধ্যে অস্ত্র আইনে মামলা রয়েছে।
    • লালবাজার সূত্রে দাবি, সব মিলিয়ে রাজু নস্করের বিরুদ্ধে কমপক্ষে ৩০ টির বেশি মামলা রয়েছে। অধিকাংশই তোলাবাজি, সিন্ডিকেট ঝামেলা, হুমকি, মারধর সংক্রান্ত।
    • আজ (বুধবার) তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।
Loading...
Unable to load recommendations.
Follow Us