AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100-days Work: ‘এবার ছেলে-মেয়েদের মুখে দু’টো ভাত তুলে দিতে পারব’, ১০০ দিনের কাজ শুরু হতেই খুশির হাওয়া

100-days Work in Bengal: নতুন সরকারের এক মাস পূর্ণ হতে না হতেই জব কার্ডের কাজ শুরু হয়ে গেল হুগলির আরামবাগে। দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমল থেকেই এই কাজ বন্ধ থাকায় সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের মাথায় কার্যত হাত পড়ে যায়। এবার নতুন সরকার ফের কাজ শুরু করাতে উচ্ছ্বসিত জব কার্ড হোল্ডাররা।

100-days Work: ‘এবার ছেলে-মেয়েদের মুখে দু’টো ভাত তুলে দিতে পারব’, ১০০ দিনের কাজ শুরু হতেই খুশির হাওয়া
চলছে কাজ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2026 | 2:14 PM
Share

আরামবাগ: আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার উঠেছিল গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কেন্দ্রীয় বরাদ্দ তছরূপের অভিযোগে দীর্ঘদিন বন্ধই হয়ে গিয়েছিল একশো দিনের কাজ। ভুয়ো জব কার্ড তৈরি করে কাজের খতিয়ানে লাগাতার কারচুপির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পরেই ফের নতুন আশার আলো। ১ জুন থেকেই যে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু হচ্ছে তা জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিক মহলে শুরু হয়ে গিয়েছিল চর্চা। 

নতুন সরকারের এক মাস পূর্ণ হতে না হতেই জব কার্ডের কাজ শুরু হয়ে গেল হুগলির আরামবাগে। দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমল থেকেই এই কাজ বন্ধ থাকায় সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের মাথায় কার্যত হাত পড়ে যায়। এবার নতুন সরকার ফের কাজ শুরু করাতে উচ্ছ্বসিত জব কার্ড হোল্ডাররা। বুধবার থেকেই একেবারে হৈ হৈ করে কাজ শুরু হয়ে গেল গোঘাটের সাওড়া পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রামে। কাজ শুরু হতেই হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। 

দীর্ঘদিন কাজ বন্ধ নিয়ে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়ে বলছেন, “২০১৯ সালের পর থেকে আজ পর্যন্ত আগের তৃণমূল সরকার জব কার্ড থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল। জব কার্ড নিয়ে তো ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। বাস্তবের সঙ্গে ওদের কাজের কোনও মেলবন্ধন পাওয়া যায়নি।”  

এখন নতুন করে কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকার লোকজন। গ্রামের বাসিন্দা অজিত রায় বলছেন, “খুব খুশি আমরা। কাজ শুরু হওয়াতে খুবই ভালো লাগছে। আগের তৃণমূল সরকার যাঁরা বাড়িতে বসে আছে তাঁদের নামে টাকা তুলে দিয়ে আত্মসাৎ করে নিয়েছিল। আমরা তো ১২ মাস খেটে খাই। আমাদের তো রুটিই বন্ধ করে দিয়েছিল ওরা।” এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী নবকুমার মণ্ডল বলছেন, “শুভেন্দু অধিকারী যে এই কাজ আবার ফিরিয়ে এনেছেন তাতে আমরা খুবই খুশি। কাজ করে ছেলে মেয়েদের মুখে এবার দু’টো ভাত তুলে দিতে পারব।” 

Follow Us
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?