AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ গর্ভবতী শিক্ষিকা, শুরু রক্তক্ষরণ

Madhyamik Exam 2024: ঘটনাস্থল হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়। সেখানকার বাসিন্দা অর্পিতা মল্লিক। তিনি পেশায় একজন শিক্ষিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি তাঁর শিক্ষকতার ডিউটি পালন করছিলেন। মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের গার্ডের ডিউটি পড়ে তাঁর। পরীক্ষা শুরুর কিছুক্ষণ গার্ডও দেন তিনি।

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ গর্ভবতী শিক্ষিকা, শুরু রক্তক্ষরণ
অর্পিতা মল্লিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 4:14 PM
Share

চুঁচুড়া: গর্ভবতী ছিলেন। সেই অবস্থার মধ্যেও নিজের কর্তব্য করছিলেন শিক্ষিকা। মাধ্যমিক পরীক্ষার গার্ড দিচ্ছিলেন তিনি। তবে আচমকাই পরিস্থিতি পাল্টে গেল। পরীক্ষার হলে প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন তিনি। দ্রুত তাঁকে নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।

ঘটনাস্থল হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়। সেখানকার বাসিন্দা অর্পিতা মল্লিক। তিনি পেশায় একজন শিক্ষিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি তাঁর শিক্ষকতার ডিউটি পালন করছিলেন। মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের গার্ডের ডিউটি পড়ে তাঁর। পরীক্ষা শুরুর কিছুক্ষণ গার্ডও দেন তিনি। তবে হঠাৎই তিনি পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয় তাঁর। তড়িঘড়ি স্কুলের তরফে তাঁকে নিয়ে আসা হয় ইমামবাড়া হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন। তার আল্ট্রাসনোগ্রাফিক করার ব্যবস্থা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুস্থই রয়েছেন ওই শিক্ষিকা। অর্পিতা মল্লিক বলেন, “মাধ্যমিক পরীক্ষা ছিল। আমি গার্ড দিচ্ছিলাম। তখনই হঠাৎ করে ব্লিডিং শুরু হয়। সঙ্গে সঙ্গে আমায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন একটু ভাল লাগছে। তবে পেটে যন্ত্রণা আছে।”

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.