AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandannagar: ‘বাড়ি বন্ধক রেখেছিলাম…’,দ্বিতীয়বার মাকালু অভিযান থেকে খালি হাতেই ফিরতে হল বাংলার মেয়ে পিয়ালিকে

লক্ষ ছিল শীতকালে মাকালু পর্বত শৃঙ্গ জয়। কিন্তু এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এর আগে গরমে মাকালু, ধৌলাগিরি,লোৎসে, মানাসুলু,অন্নপূর্ণা,এভারেস্ট জয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে ডিসেম্বর জানুয়ারীর শীতে মাকালু অভিযানের অভিজ্ঞতা ছিল না। এই অভিযান ছিল খুবই কঠিন।

Chandannagar: 'বাড়ি বন্ধক রেখেছিলাম...',দ্বিতীয়বার মাকালু অভিযান থেকে খালি হাতেই ফিরতে হল বাংলার মেয়ে পিয়ালিকে
মাকালু শৃঙ্গ জয়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 12:31 PM
Share

চন্দননগর (হুগলি): এবারের অভিযানটা আলাদা ছিল এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালী বসাকের কাছে। কারণ, মাকালু শৃঙ্গে পৌঁছতে পারলেন না তিনি। গরমে পারলেও শীতকালে হল না তাঁর মাকালু শৃঙ্গ জয়। দু’জন শেরপা নিখোঁজ হয়ে যাওয়ায় মাঝপথে অভিযান বাতিল করে ফিরে এলেন তিনি।

গত ১৫ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী। লক্ষ ছিল শীতকালে মাকালু পর্বত শৃঙ্গ জয়। কিন্তু এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এর আগে গরমে মাকালু, ধৌলাগিরি,লোৎসে, মানাসুলু,অন্নপূর্ণা,এভারেস্ট জয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে ডিসেম্বর জানুয়ারীর শীতে মাকালু অভিযানের অভিজ্ঞতা ছিল না। এই অভিযান ছিল খুবই কঠিন।

পিয়ালী বলেন,”ডিসেম্বর ও জানুয়ারি সময় মাকালু অভিযানের জন্য গিয়েছিলাম। অভিযান খুব ভাল করেই এগোচ্ছিল। আমরা আলপাইন টেকনিকে অর্থাৎ কোন দড়ি ছাড়া, কোনও রকম সেফটি ছাড়া শীতকালে মাকালুতে উঠেছিলাম। কঠিন বরফের মধ্যে এই অভিযান শুরু হয়েছিল।” বাঙালি এই পর্বতারোহী আরও বলেন, “গরমকালে ২০২৩ সালে মাকালু অভিযান করেছিলাম। বাতাসে অক্সিজেন নেই,মাইনাস ৫০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রা ও ১৪০-১৫০ কিলোমিটার বেগে হাওয়ায় পর্বতে দাঁড়িয়ে থাকা কঠিন ছিল। শীতকালে মাকালু অভিযানে পৃথিবীর এখনও কেউ সফল হয়নি। আমরা ক্যাম্প ৩ অবধি কোনও রকমে পৌঁছে গিয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম অভিযানে পৌঁছানো যায়নি। মাঝ পথে আমার অক্সিজেন মাস্ক কাজ করছিল না।

পিয়ালির কথায়, নেপালের শেরপা ও ইরানের পর্বত আরোহী অভিযান করে ফেরার পর তাঁদের মাস্ক নিয়ে তাঁর অভিযান করার কথা ছিল। তবে ২৭ হাজার ফুটে নিখোঁজ হয়ে যান দুজন শেরপা। দুজনকেই খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, “উদ্ধারের জন্য চারজন শেরপা যান। মাঝখানে শেরপা রেসকিউ টিমের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়া এবং শেরপাদের ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পরে। তাঁদের সাহায্য করতে আর একটা পাঁচ জনের শেরপা টিম আসে রেসকিউ তে সাহায্য করার জন্য।” তিনি আরও বলেন, “হাওয়াতে ওপরের ক্যাম্পে তাঁবু ও সাতটি অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে নিয়ে চলে যায়। আমার অভিযান সম্পূর্ণ হলে ভারতের জন্য একটা বড় সাফল্য হত। আমি এই অভিজ্ঞতার সাক্ষী হলাম এটা আমার কাছেই বড় ব্যাপার। ফের চেষ্টা করব।

পিয়ালি জানালেন কীভাবে তিনি বাড়ি বন্ধক দিয়ে ও ঋণ নিয়ে এই অভিযানে গিয়েছেন। তিনি বলেন, “সরকারী ভাবে সেভাবে সাহায্য পাওয়া যায় না। পর্বত আরোহনে নিজের একটু ভুলেই দুর্ঘটনা ঘটে। মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন।