AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘দলের কর্মী হলেও রেহাত নয়’, লকেট ফিরতেই বলাগড়ে নির্যাতিতার বাড়িতে অসিত

Hooghly: এর আগে নির্যাতিতার বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন লকেট। সাফ বলেছিলেন অভিযুক্ত যুবক তৃণমূল কর্মী। পুলিশ ব্যবস্থা না নিলে এলাকার বিজেপি কর্মীরাই বুঝে নেবে। যদিও অসিতের দাবি, ঘটনায় দলের কোনও কর্মী যুক্ত থাকলে তাঁকে রেহাত করা হবে না।

Hooghly: ‘দলের কর্মী হলেও রেহাত নয়’, লকেট ফিরতেই বলাগড়ে নির্যাতিতার বাড়িতে অসিত
ঘটনাকে কেন্দ্র করে এখনও চর্চা জেলার রাজনৈতিক মহলে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 6:16 PM
Share

হুগলি: প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল বছর তেরোর কিশোরী। ২৫ ডিসেম্বরের এ ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তাল হুগলির (Hooghly) রাজনৈতিক মহল। ব্যাপক ভাঙচুরও চলে অভিযুক্ত যুবকের বাড়িতে। এদিকে ঘটনার পর থেকে পলাতক থাকলেও শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২৮ তারিখ নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে সঙ্গে নিয়ে শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়েই সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের পাশে থাকারও আশ্বাসও দিয়েছেন তিনি। 

লকেটের বিরুদ্ধে সুর চড়িয়ে পরিযায়ী পাখি বলেও কটাক্ষ করেন অসিত। বলেন, লকেট এসে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। গত ৫ বছরে ওকে বলাগড়ে দেখা যায়নি। করোনার সময় মানুষের সমস্যায় তাঁকে দেখা যায়নি। এখন এসে অশান্তি তৈরি করছেন। আসলে মানুষের আপদে-বিপদে সর্বদা তৃণমূলই থাকে। 

এদিকে এর আগে নির্যাতিতার বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন লকেট। সাফ বলেছিলেন অভিযুক্ত যুবক তৃণমূল কর্মী। পুলিশ ব্যবস্থা না নিলে এলাকার বিজেপি কর্মীরাই বুঝে নেবে। যদিও অসিতের দাবি, ঘটনায় দলের কোনও কর্মী যুক্ত থাকলে তাঁকে রেহাত করা হবে না। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি হুগলির বিজেপির সম্পাদক সুরেশ সাউ। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, ধর্ষণ করবে, যৌন নির্যাতন করবে তৃণমূল কর্মী। আবার সান্ত্বনা দিতে যাবে তৃণমূল নেতারা। বলবে ওরা নাকি দোষীকে আড়াল করে না।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?