AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandannagar: আলপনা ঘিরে তুমুল অশান্তি! হাতাহাতির ঘটনায় ৩ দিনের কর্মবিরতিতে আইনজীবীরা

Chandannagar Alpana Festival Clash: আইনজীবীদের দাবি, আগাম না জানিয়ে আদালতের গেট বন্ধ করা হয়েছিল এবং তাঁদের ওপর দুষ্কৃতীরা চড়াও হয়। আদালতের ওপর অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Chandannagar: আলপনা ঘিরে তুমুল অশান্তি! হাতাহাতির ঘটনায় ৩ দিনের কর্মবিরতিতে আইনজীবীরা
বিক্ষুব্ধ আইনজীবীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 6:26 PM
Share

হুগলি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রতিনিধি হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা পক্ষ’ উদযাপনে চন্দননগর স্ট্যান্ড রোডে আয়োজিত আলপনা উৎসবে চরম অশান্তি ও হাতাহাতির ঘটনা ঘটল। উদ্যোক্তাদের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি এবং আলপনার রঙ উল্টে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ায় এলাকায়। এর প্রতিবাদে চন্দননগর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর স্ট্যান্ড রোডে আদালত চত্বরের সামনে আলপনা দেওয়ার সময় গাড়ি ঢোকানো নিয়ে বিবাদের সূত্রপাত হয়। পুলিশের ব্যারিকেড সরিয়ে আদালতে প্রবেশ করতে গেলে আলপনা আঁকা সদস্যদের সঙ্গে আইনজীবীদের বচসা ও ধাক্কাধাক্কি বাঁধে। অভিযোগ, এই সময় আলপনার রঙের কৌটো উল্টে ফেলে দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনজীবীদের দাবি, আগাম না জানিয়ে আদালতের গেট বন্ধ করা হয়েছিল এবং তাঁদের ওপর দুষ্কৃতীরা চড়াও হয়। আদালতের ওপর অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অন্যদিকে, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের মদতে কিছু আইনজীবী আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং সংগঠকদের গায়ে হাত দিয়েছেন। সামনেই দুর্গাপুজো, তাই অহেতুক চন্দননগরের শান্তি বিঘ্নিত না করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আহ্বান জানান তিনি।

Follow Us