AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: লোহার চাঙর পড়েছিল গায়ে, বেরিয়েছিল একটা পা! শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য

Hooghly: বেশ কিছুক্ষণ তাপসকে দেখতে পাচ্ছিলেন না কেউ। তার খোঁজ শুরু হয়। দেখা যায় কারখানার বয়লারের হপারে( লোহার বড় চোঙা) পড়ে রয়েছে। তাঁর একটি পা দেখা যায়। গ্যাস কাটার দিয়ে হপারের নীচের অংশটা কেটে বের করে আনা হয় শ্রমিকের।

Hooghly: লোহার চাঙর পড়েছিল গায়ে, বেরিয়েছিল একটা পা! শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য
পাণডুয়ায় উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 6:24 PM
Share

হুগলি: গেঞ্জি কারখানার চোঙায় পড়ে মৃত্যু হল এক শ্রমিকের! ঘটনা পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামে। মৃতের নাম তাপস রায় (২৮)। বাড়ি মেমারির খেরো এলাকায়। জানা গিয়েছে, রাইস মিল থেকে লরিতে তুষ নিয়ে আসে সাত জন শ্রমিক। লরি খালি করে শ্রমিকরা কেউ স্নান করতে, কেউ শৌচকর্ম করতে, কেউ খেতে যান।

বেশ কিছুক্ষণ তাপসকে দেখতে পাচ্ছিলেন না কেউ। তার খোঁজ শুরু হয়। দেখা যায় কারখানার বয়লারের হপারে( লোহার বড় চোঙা) পড়ে রয়েছে। তাঁর একটি পা দেখা যায়। গ্যাস কাটার দিয়ে হপারের নীচের অংশটা কেটে বের করে আনা হয় শ্রমিকের।

পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শ্রমিককে মৃত ঘোষণা করেন।পুলিশের অনুমান, ওই শ্রমিক পা পিছলে হপারে পড়ে যান। সম্ভবত দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পাণ্ডুয়া থানার ওসি শিবাজি গুহ খবর পেয়ে ঘটনাস্থলে যান। শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেন।

দিলীপ মুর্মু ও মঙ্গল ক্ষেত্রপাল নামে দুই শ্রমিক বলেন, “আমরা এক সঙ্গে লরি খালি করলাম। তারপর যে যার কাজে চলে যাই। তাপসকে খুঁজে পাই না।কিছু সময় পর দেখি স্টিম বয়লারের তলায় পড়ে আছে। কী করে ওখানে পড়লো বুঝতে পারছি না।” দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow Us