AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: বিডিও অফিস থেকে ব্যালট পেপার-ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ, আটকাল বিজেপি

Hooghly: পোলবা দাদপুর বিডিও জগদীশ প্রসাদ বারুই জানান,গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ।সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়।অনেক কাগজ তাই সেগুলো বের করে গোছগাছ করতে সময় লাগে।

Hooghly: বিডিও অফিস থেকে ব্যালট পেপার-ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ, আটকাল বিজেপি
উদ্ধার হওয়া নথিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 8:38 PM
Share

হুগলি: পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরোনো কাগজপত্র টিনের বাক্স গাড়ি বোঝাই হচ্ছে, জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকান। যদিও ব্লক প্রশাসনের দাবি,  সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরোনো কাগজ বিক্রি হয়েছে।

পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বেজেপি’র অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ,সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল।ভোটার কার্ড ব্যালট পেপার বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্স ছিল।

পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানসেন মন্ডল বলেন, “বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল।” তাঁর বক্তব্য, গত মাসের ১২ তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় আশি হাজার টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকান বলে দাবি।

বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে।কোন ভাল কাজ উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না।

পোলবা দাদপুর বিডিও জগদীশ প্রসাদ বারুই জানান,গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ।সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়।অনেক কাগজ তাই সেগুলো বের করে গোছগাছ করতে সময় লাগে।গতকাল রাত ন’টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন।তারপর বেরিয়ে যান তিনি পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছেন।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “বিজেপির নেই কাজ তো খই ভাজ। সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল। সেগুলো গুছিয়ে নিতে একটু রাত হয়েছে।তখন বিজেপি গিয়ে সেই গাড়ি আটকায়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?