AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: ‘অঙ্গুলিহেলনের চেষ্টা করলে আঙুল কেটে রক্তাস্নান করাব’, কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিতর্কে তৃণমূল নেতা

TMC Leader: মন্তব্য ভাইরাল হতেই তুমুল বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি হলদিবাড়ি মন্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক বলছেন, “ওরা পাগল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে বাংলার মানুষ ওদের উৎখাত করবে। তাই পাগল হয়ে গিয়ে এসব মন্তব্য করছে।” অন্যদিকে বিতর্ক এড়িয়েও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া।

SIR in Bengal: ‘অঙ্গুলিহেলনের চেষ্টা করলে আঙুল কেটে রক্তাস্নান করাব’, কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিতর্কে তৃণমূল নেতা
বিতর্কে তৃণমূল নেতা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 7:50 PM
Share

জলপাইগুড়ি: এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে কার্যক খড়গহস্ত তৃণমূল। চূড়ান্ত তালিকা সামনে আসতেই কলকাতায় ধরনায় বসে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার সুর চড়িয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এবার কমিশনের বিরুদ্ধে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন মেখলিগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি লোকনাথ রায়। ভিডিয়ো ভাইরাল হতেই উত্তাল হলদিবাড়ির রাজনৈতিক মহল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, SIR ইস্যুতে উত্তরবঙ্গে প্রথম মেখলিগঞ্জ বিধানসভায় তৈরি হয়েছে ‘ভোটাধিকার রক্ষা মঞ্চ’। বৃহস্পতিবার তাঁদের প্রথম প্রতিবাদ কর্মসূচি ছিল। এই উপলক্ষে হলদিবাড়িতে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। বিডিও অফিসে ডেপুটেশনও দেওয়া হয়। ওই মিছিলে সামিল বিজেপি বাদে প্রায় অন্যান্য সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই যোগ দেন। 

স্মারকলিপি দেওয়ার আগে মঞ্চের তরফে হলদিবাড়ি ট্রাফিক মোড়ে একটি পথসভাও হয়। সেখানেই বক্তব্য রাখছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি লোকনাথ রায়। সেখানেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “আমরা বাঙালি, বাঙালিকে রক্ষা করার জন্য মাথা উঁচু করে লড়াই করব। জ্ঞানেশবাবুকে বলছি বদলে যান। বাংলা, বাঙালি সুযোগ দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেব, কিন্তু ছেড়ে দেব না। একটা ভোটারও বাদ গেলে বাংলা ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে নেমে পড়বে। কেউ কোনওভাবে যদি অঙ্গুলিহেলনের চেষ্টা করেন তাহলে সেই আঙুল কেটে রক্তাস্নান করাব।”  

এই মন্তব্য ভাইরাল হতেই তুমুল বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি হলদিবাড়ি মন্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক বলছেন, “ওরা পাগল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে বাংলার মানুষ ওদের উৎখাত করবে। তাই পাগল হয়ে গিয়ে এসব মন্তব্য করছে।” অন্যদিকে বিতর্ক এড়িয়েও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া। তিনি বলেন, “নির্বাচন কমিশন তো একটি রাজনৈতিক দলের নির্দেশেই চলছে। আর ওই পথসভায় কে কী বক্তব্য রেখেছেন বলতে পারব না।”  

Follow Us