AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suplimentary List: এখনও পর্যন্ত ১৫ লক্ষের নিষ্পত্তি, ভোট ঘোষণার আগেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা

SIR In WB: মিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ১৬ মার্চ ভোট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ভোটে এপ্রিলেই হবে। ভোট এক কিংবা দু'দফায় হতে পারে। এপ্রিলের শেষেই ভোটের ফলাফল বেরোতে পারে। গত সপ্তাহেই তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে একটি ডেপুটেশন দিয়েছিলেন। তাতে বিরক্ত হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সেই পিটিশন গ্রাহ্য হয় না।

Suplimentary List: এখনও পর্যন্ত ১৫ লক্ষের নিষ্পত্তি, ভোট ঘোষণার আগেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা
প্রতীকী ছবি Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 7:45 PM
Share

কলকাতা: আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। খবর নির্বাচন কমিশন সূত্রে। আঠাশের তালিকায় বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষের বেশি ভোটার। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এর মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছিল ১০ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংখ্যাটা এখন ১৫ লক্ষ। এর মধ্যে অবশ্য যাঁদের নাম ‘ডিলিট’ হয়েছে, তাঁদেরটা বাদ রয়েছে। জানা যাচ্ছে, এই ১৫ লক্ষের মধ্যে ৮ লক্ষের বেশি ভোটার ভোট দিতে পারবেন। বাকি ৫ লক্ষেরও বেশি ভোটার ভোট দিতে পারবেন না। তাঁদের বিচার করবে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ট্রাইবুনাল। কমিশন সূত্রে খবর, অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ চলছে। বাকি ৩৫ লক্ষের বিচারও শীঘ্রই করা হবে।

প্রসঙ্গত, কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ১৬ মার্চ ভোট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ভোটে এপ্রিলেই হবে। ভোট এক কিংবা দু’দফায় হতে পারে। এপ্রিলের শেষেই ভোটের ফলাফল বেরোতে পারে। গত সপ্তাহেই তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে একটি ডেপুটেশন দিয়েছিলেন। তাতে বিরক্ত হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সেই পিটিশন গ্রাহ্য হয় না।

প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ভোটের আগেই বিচারাধীনদের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহেই বাংলায় এসেছিলেন CEC জ্ঞানেশ কুমার। তিনিও আশ্বাস দিয়ে যান, ভোটের আগেই বিচারাধীনদের বিষয়টি নিষ্পত্তি করা হবে। এই মুহূর্তে বাংলায় ৫০০ জনের মতো বিচারক বিচারাধীনদের ভাগ্য নির্ধারণ করছেন।

Follow Us