AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পুজোয় খারাপ খাবার দেখলেই অভিযোগ করুন এই নম্বরে

West bengal: হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি আজ বলেন, "জেলায় ২৭০ টি জায়গায় অভিযান চালানো হয়েছে।তার মধ্যে ২৫১ টি জায়গায় বিধি না মানার অভিযোগ পাওয়া গিয়েছে। যা ৯২.৯৬ শতাংশ। ১৯ টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে। ২৮ টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১,১৩,৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে।"

Hooghly: পুজোয় খারাপ খাবার দেখলেই অভিযোগ করুন এই নম্বরে
খাবারের লাইসেন্স বাতিলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2026 | 6:04 PM
Share

হুগলি: পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পরতে হবে। খাদ্য সুরক্ষায় হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন। অভিযোগ জানানো যাবে ই-মেল করেও। সম্প্রতি, খাদ্য সরক্ষা দফতরের অভিযান চলছে। কলকাতা-সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে অভিযান। কোথাও মিলেছে ভেজাল খাবার, কোথাও আবার পনিরে চুল, কোথাও পচা মাংস। ইতিমধ্যেই বাতিল হয়েছে অনেকের লাইসেন্স। এই আবহের মধ্যেই নম্বর দেওয়া হয় খাদ্য-দফতরের তরফে।

হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি আজ বলেন, “জেলায় ২৭০ টি জায়গায় অভিযান চালানো হয়েছে।তার মধ্যে ২৫১ টি জায়গায় বিধি না মানার অভিযোগ পাওয়া গিয়েছে। যা ৯২.৯৬ শতাংশ। ১৯ টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে। ২৮ টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১,১৩,৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে।”

জেলা শাসক বলেন, “খাদ্য সুরক্ষা অভিযান আগামী দিনেও চলবে। পুজোর সময় অনেক খাবার স্টল হয়। তারা যাতে স্বাস্থ্য বিধি মানে সেটা দেখার পাশাপাশি খারাপ খাবার বিক্রি হলে তার জন্য অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।” অভিযোগ জানানোর মেল আইডি-foodfafetywb@gmail.com। হেল্প লাইন নম্বর ১৮০০১১২১০০

Follow Us