AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পুড়িয়ে দেওয়া হল তৃণমূল নেত্রীর শসা, অভিযুক্ত BJP

Hooghly: এই ঘটনার পর দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য দীপা বাউল দাস। তৃণমূল নেত্রীর অভিযোগ, আজ সকালে শসা ক্ষেতে গিয়ে দেখেন এক বিঘা জমির সমস্ত শসা গাছ নষ্ট হয়ে গিয়েছে।

Hooghly: পুড়িয়ে দেওয়া হল তৃণমূল নেত্রীর শসা, অভিযুক্ত BJP
শসা গেল পুড়ে Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 14, 2024 | 4:17 PM
Share

হুগলি: ভোটের হিংসা অব্যাহত। তৃণমূল নেত্রীর শসা ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এক বিঘা জমির ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হুগলির দাদপুর থানার সটিখান গ্রাম পঞ্চায়েতের আমরা গ্রামের ঘটনা।

এই ঘটনার পর দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য দীপা বাউল দাস। তৃণমূল নেত্রীর অভিযোগ, আজ সকালে শসা ক্ষেতে গিয়ে দেখেন এক বিঘা জমির সমস্ত শসা গাছ নষ্ট হয়ে গিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার কারণে তাঁর জমির ফসল নষ্ট করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপি র সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়।”

Follow Us