West Bengal News Update: সুদীপের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, গেলেন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজোয়ও
Breaking News Update in Bengali: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। নজর থাকবে ঘূর্ণিঝড় অর্ণব-এর গতিপথের দিকেও। মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বুধবার থেকে শুক্রবার পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান রয়েছে।

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। এদিকে, নজর থাকবে ঘূর্ণিঝড় অর্ণব-এর গতিপথের দিকেও। মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। তবে, তার প্রভাব পড়বে বাংলাতেও। বুধবার থেকে শুক্রবার পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আজ আবহাওয়া শুষ্কই থাকবে। নজর থাকবে চোরবাগানের ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকেও। দুই ধৃত ঘোষকের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের ভাবনা-চিন্তা করছেন তদন্তকারীরা। রবিবারও রাজ্যের বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, আজ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
-
CM Suvendu Adhikari: উত্তম কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রী, যান সুদীপের বাড়িতেও
- লক্ষ্মীপুজোয় মহানায়ক উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মীপুজোয় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তার আগে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি।
- তবে সুদীপের বাড়িতে যাওয়ার পিছনে কোনও রাজনীতির যোগ নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন।
বিস্তারিত পড়ুন: সুদীপের বাড়িতে লক্ষ্মীপুজোয় শুভেন্দু, খেলেন নাড়ু, বেরিয়ে যা বললেন…
-
কলকাতা মেডিক্যালে নাবালকের মৃত্যুতে গাফিলতির অভিযোগ
সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১১ বছরের পবন যাদব। কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল ওই নাবালক। পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই পবনের মৃত্যু হয়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবার। ঘটনায় দোষীদের শাস্তি এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
বিস্তারিত পড়ুন, সকালে পেটে ব্যথা, হাসপাতালে ভর্তির পর দ্বিতীয় ইঞ্জেকশন দিতেই খিঁচুনি, তারপর সব শেষ! কলকাতা মেডিক্যালে নাবালকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
-
-
Suvendu Adhikari: ককরোচদের করোনা ভাইরাসের সঙ্গে তুলনা মুখ্যমন্ত্রীর
ককরোচদের আটকাতে পড়ুয়াদের রাষ্ট্রবাদী তৈরি করতে হবে। আর পড়ুয়াদের রাষ্ট্রবাদী করতে প্রাথমিক স্তর থেকেই বছরে অন্তত তিনদিন বিতর্ক, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা চালু করতে হবে। এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ৩৪ বছরের বাম, ১৫ বছরের তৃণমূল রাজ্যে ঐতিহ্য-সংস্কৃতিকে ধ্বংস করেছে। একইসঙ্গে জানান, আগামী শিক্ষাবর্ষে অনেক পরিবর্তন আসছে।
শুভেন্দু বলেন,
“বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে তবলা-হারমোনিয়াম-গিটার-সেতার থেকে শুরু করে মৃদঙ্গ-খঞ্জনি..এই কালচারাল প্রতিভাও প্রয়োজন। ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করানোর জন্য় প্রত্যেক বছর তিনদিন করে অন্তত বিতর্ক-কুইজ-তাৎক্ষণিক বক্তৃতা এগুলো কালচারাল ইভেন্টের মধ্যে থাকা দরকার। তাহলেই এই আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং…এই সব যে একেবার করোনা ভাইরাসের মতো চেষ্টা করছে এদেরকে তাহলে স্প্রে করার জন্য হিট লাগত না। এটা দরকার আছে। আগামী শিক্ষাবর্ষে অনেক কিছু পরিবর্তন দেখতে পারবেন।”
-
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী
ক্যানভাসের গায়ে আর পড়বে না সেই চেনা তুলির টান। দীর্ঘ ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করার পর চিরঘুমে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রশিল্পী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী। বয়স হয়েছিল ৮৭ বছর।
বিস্তারিত পড়ুন, তুলির টান থামল চিরতরে, প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী
-
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ভাসুর
- জমি মাফিয়া নাজির হোসেনকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।
- বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর এই নাজির হোসেন।
- তাঁর বিরুদ্ধে হুমকি এবং ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
- লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে।
- আজ তাঁকে বারাসত আদালতে পেশ করে ১৪ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর।
-
-
Laxmi Puja Road Accident: লক্ষ্মীপুজোর ভোরে পথ দুর্ঘটনা
লক্ষ্মীপুজোর ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। পানাগড় বাইপাসে কয়লাবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে বিহারের জামুই থেকে কলকাতাগামী একটি বাস। ধাক্কার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় ১০ জন যাত্রী গুরতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের জামুই থেকে যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। লক্ষ্মীপুজোর ভোরে পানাগড় বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে দুর্ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
-
Cyclone Arnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর গতিপ্রকৃতি কোনদিকে?
- ঘূর্ণিঝড়ের বাঁকেই বিপত্তি বাংলার
- ল্যান্ডফলের পর ডানদিকে বাঁক নেবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- তাই অন্ধ্রে আছড়ে পড়লেও ঘূর্ণিঝড়ে ভারী বৃষ্টি বাংলায়
- ঠিক যেন সেপ্টেম্বরের নিম্নচাপের পুনরাবৃত্তি
- মঙ্গলবার থেকেই বদলাবে আকাশ
- বুধ-বৃহস্পতি উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি
- বৃহস্পতি-শুক্র উত্তরবঙ্গ-সিকিমে ভারী বৃষ্টি
- কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
- উপকূলে ঘণ্টায় ৫৫ কিমি বেগে দমকা বাতাস
- কলকাতা ও অন্য জেলায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস
-
Laxmi Puja: লক্ষ্মীপুজোয় আগুন বাজার
আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja 2026)। বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। এদিকে, সকাল সকাল বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের। আগুন ফল, সবজি, ফুলের দাম। লক্ষ্মীপুজোর বাজারের (Laxmi Puja Market Price) ফর্দ বেশ লম্বা হয়। সেসব জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। কেউ বলছেন সবজির দাম চড়া, কেউ বলছেন ফলে হাত ছোঁয়ানো যাচ্ছে না। একনজরে দেখে নেওয়া যাক বাজারে ফল, সবজি, ফুলের দাম আজ কেমন যাচ্ছে।
বিস্তারিত পড়ুন, লক্ষ্মীপুজোয় আগুন বাজার, ফল-সবজি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের, কীসের কত দাম, দেখে নিন
-
Suvendu Adhikari: ‘ক্লাস টেনের আগে যেন মোবাইলে হাত না দেওয়া হয়’, খুদের সঙ্গে সেলফি তুলে বললেন শুভেন্দু
মুখ্যমন্ত্রীকে দেখেই সেলফি তোলার বায়না। খুদের বায়না শুনে মাথা থেকে হেলমেট খুলে, সেলফিও তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তার আগে বলে দিলেন, ক্লাস টেনের আগে যেন হাতে মোবাইল না দেওয়া হয়। কার্যত অভিভাবকদের মতোই বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার বায়না, খুদেকে চোখ বড় করে বললেন, ‘আর মোবাইলে হাত দিবি না, লাস্টবার বলে দিলাম’
Published On - Oct 25,2026 9:43 AM
