AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra-Kalyan: ‘মহুয়া তো বলবেই না ছেড়ে দিন…’, এবার তৃণমূলের গোটা মহিলা-মহলকেই নিশানা কল্যাণের

Kalyan Banerjee-TMC: শ্রীরামপুরের সাংসদ এদিন বলেন, রমেশ বিধুরী মহুয়া সম্পর্কে যে বাজে বাজে কথা বলেছে সেগুলো গ্রহণযোগ্য না। মহুয়ার ন্যায় বা অন্যায় নিয়েও আমি কোনও কথা বলব না।

Mahua Moitra-Kalyan: 'মহুয়া তো বলবেই না ছেড়ে দিন...', এবার তৃণমূলের গোটা মহিলা-মহলকেই নিশানা কল্যাণের
মহুয়াকে ফের নিশানা কল্যাণেরImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 5:16 PM
Share

কলকাতা: ‘দিদি-অভিষেকের কাছে অনেক কথা ফিল্টার হয়ে যায়’, এমনই বিস্ফোরক দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেক কথা যায়,সব কথা যায়না,সংসদে আমাকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকে,আবার বিস্ফোরক কল্যাণ। সেই সঙ্গে দলের মহিলা সাংসদদেরও নিশানা করলেন তিনি।

কিছুদিন আগেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একবার নয়, একাধিকবার সামনে আসে সেই দ্বন্দ্ব। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। চিপ হুইপ পদে ইস্তফাও দেন তিনি। তাঁর জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার চিপ হুইপ করে দল, ডেপুটি লিডার পদ দেওয়া হয় শতাব্দী রায়কে। আর এবার কল্যাণ দাবি করলেন, তাঁকে আক্রমণ করা হলে তৃণমূলের মহিলা সাংসদরা কোনও প্রতিবাদ করেন না।

শ্রীরামপুরের সাংসদ এদিন বলেন, “রমেশ বিধুরী মহুয়া সম্পর্কে যে বাজে বাজে কথা বলেছে সেগুলো গ্রহণযোগ্য না। মহুয়ার ন্যায় বা অন্যায় নিয়েও আমি কোনও কথা বলব না। ঠিক একই সময়ে সংসদে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সমর্থন করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল। সেখানে ডেপুটি লিডার শতাব্দী রায় উপস্থিত ছিলেন, কিন্তু সেদিন তিনি রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেননি। আর মহুয়া তো বলবেই না ছেড়ে দিন। আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে, তখন তৃণমূলের মহিলা মহল সব চুপ করে বসে থাকে।”

কল্যাণের অভিযোগ, বিজেপি আক্রমণ করলেও তৃণমূলের মহিলা সাংসদরা সবাই চুপ করে বসে থাকে। সমাজবাদী পার্টির সাংসদরা সেদিন তাঁকে সমর্থন করেছিলেন বলেও দাবি করেন কল্যাণ।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.