Rachana on Modi: ‘প্রধানমন্ত্রী একদম সঠিক কথা বলেছেন’, মোদীকে সমর্থন রচনার

Rachana Banerjee: আজ মাতৃ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর হাতে দেবী দুর্গার একটি ছবিও তুলে দেন হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন হুগলির সভা থেকে মাতৃ-বন্দনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে রবিবার প্রশ্ন করা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কেও। কী বললেন তিনি?

Rachana on Modi: প্রধানমন্ত্রী একদম সঠিক কথা বলেছেন, মোদীকে সমর্থন রচনার
মোদীর মন্তব্য প্রসঙ্গে কী বললেন রচনা?Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

May 12, 2024 | 3:59 PM

হুগলি: রবিবাসরীয় ভোট-বঙ্গে হুগলিতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হুগলির চুঁচুড়ার জনসভা থেকে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আজ মাতৃ দিবসে দেশব্যাপী মাতৃ-বন্দনার কথাও উঠে আসে মোদীর গলায়। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সমস্ত দেশ আজ মাতৃ দিবস পালন করছে। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি , ভারতমাতার পুজো করি।’ প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সমর্থন করলেন হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachana Banerjee)।

উল্লেখ্য, আজ মাতৃ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর হাতে দেবী দুর্গার একটি ছবিও তুলে দেন হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন হুগলির সভা থেকে মাতৃ-বন্দনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে রবিবার প্রশ্ন করা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কেও। হুগলির তৃণমূল প্রার্থী এ প্রসঙ্গে বলেন, ‘নিশ্চয়ই! উনি একদম ঠিক কথা বলেছেন। আমরা ভারতমাতার পুজো করি। আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। আমরা মায়েদের সব সময় পুজো করি। দুর্গা মায়ের, কালী মায়ের পুজো করি। উনি ভাল কথাই বলেছেন।’

এর পাশাপাশি মাতৃ দিবসে নিজের ছেলের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপও শোনা গেল রচনার গলায়। তৃণমূল প্রার্থী বলেন, ‘আজ আমার ছেলের সঙ্গে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে আছি, বিকেলেও থাকব। কাজটাই প্রাধান্য পায় আমার কাছে। ছেলে বুঝে গিয়েছে। ছেলে জানে মা একটু ব্যস্ত আছে। ফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে।’ উল্লেখ্য, রাজনীতিতে নবাগত ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন হুগলি থেকে। আগামী ২০ মে ভোট রয়েছে হুগলিতে। তাঁর বিপরীতে ভোটে লড়ছেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায়।

Follow Us