AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banking Problem: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়েই ধরা পড়ল ‘কেলেঙ্কারি’টা, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

Chandannagar: এক গ্রাহক চন্দ্রিমা মণ্ডলের কথায়, "ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা দিয়েছি, কিছুই নেই এখানে। আমি ম্যানেজারকে জানাতে বলছে দেখবেন।" আরেক গ্রাহকের কথায়, "মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যালান্স চেক করার সময় দেখি টাকার গোলমাল।"

Banking Problem: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়েই ধরা পড়ল 'কেলেঙ্কারি'টা, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ
অভিযোগে সরব গ্রাহকরা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 11:40 AM
Share

হুগলি: ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা জমা রেখে উদ্বেগে গ্রাহকরা। অভিযোগ, টাকা রাখলেও অ্যাকাউন্টে সেই টাকা এখন দেখাচ্ছে না। চন্দননগর লালদিঘির ধারে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। গ্রাহকদের অভিযোগ, তাঁরা টাকা রেখেছেন। কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা দেখাচ্ছে না। এই নিয়েই গ্রাহকরা উদ্বেগে। যদিও গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক শোভনলাল নন্দী টাকা ফেরানোর ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছেন। তবে টাকা হাতে না পাওয়া অবধি স্বস্তি নেই, বলছেন গ্রাহকরা।

মূলত বড় কোনও এলাকায় ব্যাঙ্কের একটি শাখা অফিস থাকলে সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সেই ব্যাঙ্ক গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলে। কম বেশি সমস্ত পরিষেবাই পাওয়া যায় এই কেন্দ্র থেকে। গ্রাহকদের অভিযোগ, পাসবই আপডেট করানোর পর জমা টাকা দেখা যাচ্ছে না। ফলে তাঁদের আশঙ্কা এ টাকা নয়ছয় হতে পারে।

এক গ্রাহক চন্দ্রিমা মণ্ডলের কথায়, “ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা দিয়েছি, কিছুই নেই এখানে। আমি ম্যানেজারকে জানাতে বলছে দেখবেন।” আরেক গ্রাহকের কথায়, “মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যালান্স চেক করার সময় দেখি টাকার গোলমাল।”

এ নিয়ে ব্যাঙ্কের চন্দননগর শাখায় ম্যানেজারের কাছে অভিযোগও জানিয়েছেন গ্রাহকরা। ম্যানেজার তথাগত চট্টোপাধ্যায় তাঁদের লিখিত অভিযোগ জানাতে বলেন। তিনি জানান, জ়োনাল অফিসকে অভিযোগ জানানো হয়েছে। যা নির্দেশ আসবে সেই অনুযায়ী চলবে। তথাগত চট্টোপাধ্যায় বলেন, “আমি যা শুনলাম লক্ষ টাকার কাছাকাছি গ্রাহকরা জমা করেছেন, কিন্তু জমা হয়নি। আমি ওনাদের অভিযোগ জানাতে বলেছি। আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত