AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day: প্রেমের সপ্তাহে ভালবাসার মানুষকে চমক দিতে চান? খেয়ে দেখতে পারেন ব্যান্ডেল স্পেশ্যাল ভ্যালেন্টাইন চপ

Valentine's Day: দোকান খুলতেই পিলপিল করে আসছেন মানুষ। সকলের মুখে একটাই কথা, নতুন ভ্যালেন্টাইন চপ দিন তো দাদা। ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই হার্ট শেপের এই ভেজিটেবল চপ তৈরি করে ফেলেছেন তপন-জোৎস্নারা।

Valentine's Day: প্রেমের সপ্তাহে ভালবাসার মানুষকে চমক দিতে চান? খেয়ে দেখতে পারেন ব্যান্ডেল স্পেশ্যাল ভ্যালেন্টাইন চপ
ভ্যালেনটাইন্স ডে-র স্পেশ্যাল চপImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 10:44 PM
Share

হুগলি: স্বাধীনতা দিবস থেকে ভাইফোঁটা, দোল পূর্ণিমা-সহ নানা বিশেষ দিন, উৎসবে মিষ্টির দোকানে দেখা যায় থিম মিষ্টির সম্ভার। তা নয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনাও দেখা যায়। কিন্তু থিমের চপ? শুনতে অবাক লাগলেও ভ্যালেনটাইন্স ডে-র বাজারে এমনটাই হচ্ছে হুগলিতে। হৃদয় চপে মজেছে ব্যান্ডেল। ব্যান্ডেল স্টেশন রোডেই চপের দোকান তপন সাহা, জোৎস্না সাহার। আলুর চপ থেকে ডিমের ডেভিল, কাটলেট, মাছ-মাংসের চপ, কী নেই সেখানে। এবার সেখানেই মিলছে ভ্যালেন্টাইন চপ। তা দেখতেই, থুড়ি তা খেতেই বিগত কয়েকদিন সন্ধ্যায় ব্যাপক ভিড় হচ্ছে তপন-জোৎস্নার দোকানে। 

দোকান খুলতেই পিলপিল করে আসছেন মানুষ। সকলের মুখে একটাই কথা, নতুন ভ্যালেন্টাইন চপ দিন তো দাদা। ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই হার্ট শেপের এই ভেজিটেবল চপ তৈরি করে ফেলেছেন তপন-জোৎস্নারা। কিন্তু, তার চাহিদা যে রাতারাতি এত তুঙ্গে উঠে যাবে তা ভাবতে পারেননি! আচমকা বিক্রিবাটা বেড়ে যাওয়ায় খুশি সাহা দম্পতি। 

সাহা দম্পতি বলছেন, ভেজিটেবল চপ সাধারনত লম্বাটে আকারের হয়। অনেক সময়ে চ্যাপ্টা আকারেও পাওয়া যায়। কিন্তু, এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের ইচ্ছা ছিল অন্য কিছু করার। মাথায় আসে হার্ট আকৃতির চপের কথা। সেই ভাবনা থেকেই বিট-গাজর-ক্যাপসিকাম-বাদাম দিয়ে এই হার্ট শেপের চপ তৈরি করে ফেলি। হার্ট তো লাল রঙের হয়। এই চপ ভাঙলেও সেই লাল রঙের দেখা মিলবে। ভালবেসে বানানো এই চাপকে সাহা দম্পত্তি তাই ডাকছেন ভালবাসার চপ বলেই।

Follow Us