AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR-Hoogly: ‘আমি নিজেই অবৈধ! বৈধ ভোটারদের ভোট নেব কী করে?’, বাড়ছে বিভ্রাট

West Bengal SIR: শিক্ষক জানিয়েছেন, গত ২৭ মার্চ সাপ্লিমেন্টারি লিস্টে তিনি জানতে পারেন তাঁর নাম ডিলিট হয়ে গিয়েছে। প্রত্যেক নির্বাচনেই প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেন তিনি। এবারও তাঁর কাজ করার কথা। দু'বার প্রশিক্ষণও নেওয়া হয়ে গিয়েছে তাঁর।

SIR-Hoogly: 'আমি নিজেই অবৈধ! বৈধ ভোটারদের ভোট নেব কী করে?', বাড়ছে বিভ্রাট
শেখ জাহাঙ্গীর কবীর মন্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 3:40 PM
Share

ধনিয়াখালি: প্রিসাইডিং অফিসারেরই নাম বাদ। ২০০৬ সাল থেকে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেছেন ২০২৬-এর নির্বাচনেও প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন দু-দু’বার। সেই শেখ জাহাঙ্গীর কবি মণ্ডলের নাম বাদ গিয়েছে এসআইআর-এ। নিজে ‘অবৈধ’ ভোটার হয়ে কীভাবে বৈধ ভোটারদের ভোট পরিচালনার কাজ করবেন তিনি? প্রশ্ন উঠেছে।

হুগলির ধনিয়াখালি সোমসপুর স্কুলের ইংরেজি শিক্ষক শেখ জাহাঙ্গীর কবীর মণ্ডল। গুড়াপ মাজিনানের বাসিন্দা তিনি। তাঁর তিন ভাইয়ের নাম এসআইআর-এ রয়েছে, অথচ তাঁর নামটাই বাদ চলে গিয়েছে।

ওই শিক্ষক জানিয়েছেন, গত ২৭ মার্চ সাপ্লিমেন্টারি লিস্টে তিনি জানতে পারেন তাঁর নাম ডিলিট হয়ে গিয়েছে। প্রত্যেক নির্বাচনেই প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেন তিনি। এবারও তাঁর কাজ করার কথা। দু’বার প্রশিক্ষণও নেওয়া হয়ে গিয়েছে তাঁর। তারপরই নিজের নাম বাদ চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই শিক্ষক।

আজ, বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে চুঁচুড়ায় যান তিনি। তিনি বলেন, “১৯৫২ সালের বাবার নথি থেকে শুরু করে আমার সমস্ত কিছু নথি জমা দিয়েছি। তারপরও হিয়ারিং-এ ডাকা হয়েছিল। আমার তিন ভাইয়ের নাম এসআইআর তালিকায় উঠলেও আমার নাম বিবেচনাধীন হয়ে যায়। তারপরে জানতে পারলাম নাম ডিলিট হয়ে গিয়েছে।”

ওই শিক্ষক আরও জানিয়েছেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট করে বলছে না যে কোন কাগজটার জন্য নাম বাদ গেল। তাহলে সেই কাগজ দিয়ে দিতে পারতেন তিনি। ভোটের ডিউটির জন্য চিঠি এসেছে। এখন তিনি আর বৈধ ভোটারদের ভোটদানের কাজে অংশ নিতে পারবেন কি না, সেটাই সবথেকে বড় প্রশ্ন।

Follow Us