AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia CPM candidate: শেষ পর্যন্ত হল না! দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, তবে মনোনয়ন জমা দিতে পারলেন না CPM প্রার্থী

CPM News: সোমবার মানবাজার ইন্দকুড়ি থেকে মানবাজার মহকুমা শাসকের দফতর পর্যন্ত বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়নপত্র দিতে আসেন সোনামণি টুডু এবং শান্তিমনি মুর্মু।বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তিনি। সোনামণি টুডুকে আগেই টিকিট দিয়েছিল দল। সেইমতো মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয় দেওয়াল লিখনও।

Purulia CPM candidate: শেষ পর্যন্ত হল না! দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, তবে মনোনয়ন জমা দিতে পারলেন না CPM প্রার্থী
সিপিএম-এর প্রার্থী পদ বাতিলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 8:45 PM
Share

মানবাজার: সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের। পুরুলিয়ার মানবাজার বিধানসভার সিপিএমের (CPM)-এর পূর্ব ঘোষিত প্রার্থী সোনামণি টুডুর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, জাতিগত শংসাপত্র সার্টিফিকেট নিয়ে কোনও সমস্যা হচ্ছিল সেই কারণেই বাতিল করল কমিশন।

সোমবার মানবাজার ইন্দকুড়ি থেকে মানবাজার মহকুমা শাসকের দফতর পর্যন্ত বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়নপত্র দিতে আসেন সোনামণি টুডু এবং শান্তিমনি মুর্মু।বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তিনি। সোনামণি টুডুকে আগেই টিকিট দিয়েছিল দল। সেইমতো মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয় দেওয়াল লিখনও। কিন্তু মনোনয়নকে ঘিরে সোনামনি টুডুর জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতার চলছিল। ফলে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি সিপিএম।

সোমবার সোনামণি টুডু এবং শান্তিমণি মুর্মু উভয়কেই সিপিএম-এর পক্ষ থেকে মানবাজার মহাকুমা শাসকের কাছে মনোনয়নপত্র পেশ করানো হয়। মঙ্গলবার স্কুটিনির পর জানা যায় সোনামণির মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার মানবাজার মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়ে সোনামণি টুডু জানান,”জাতিগত সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার জন্যই মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনে প্রার্থীর হয়ে তিনি লড়াই করবেন।” ফলত, এই আসনে এখন লড়বেন শান্তিমণি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?