AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: রচনা তো জিতল, কিন্তু বাঁশবেড়িয়ার ফল নিয়ে বিক্ষোভে দলেরই কাউন্সিলর

TMC: সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে ১১ হাজারের বেশি ভোটে হেরেছে তৃণমূল। ওয়ার্ডগুলিতে তৃণমূলের খারাপ ফলের জন্য পুরসভা পরিচালনার দায়িত্বে থাকা নেতৃত্বকে দায়ী করেন ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত ঘোষ।

TMC: রচনা তো জিতল, কিন্তু বাঁশবেড়িয়ার ফল নিয়ে বিক্ষোভে দলেরই কাউন্সিলর
কাউন্সিলর অমিত ঘোষ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 12:14 AM
Share

হুগলি: লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্য়ায় জিতেছেন ঠিকই। কিন্তু তারপরও স্বস্তি নেই শাসকশিবিরে। ভোটের কাজ থেকে সরিয়ে রাখার অভিযোগ তুলে বাঁশবেড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের ঘেরাও করে রাখা হয় প্রায় ১০ ঘণ্টা।

বাঁশবেড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি অমিত ঘোষ। দলবল নিয়ে তিনিই এদিন পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে সরব হন। লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও চুঁচুড়া সপ্তগ্রাম এবং বলাগড় বিধানসভায় জিততে পারেননি।

সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে ১১ হাজারের বেশি ভোটে হেরেছে তৃণমূল। ওয়ার্ডগুলিতে তৃণমূলের খারাপ ফলের জন্য পুরসভা পরিচালনার দায়িত্বে থাকা নেতৃত্বকে দায়ী করেন ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত ঘোষ।

অমিতের অভিযোগ, পুরসভা ভোটের পর থেকেই অমিত ঘোষকে নিষ্ক্রিয় করে রাখে দল। তাঁর থেকে ওয়ার্ড অফিসের চাবি নিয়ে নেন চেয়ারম্যান। ৭ নম্বর ওয়ার্ডের পরিষেবা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। এ নিয়ে অশান্তি চলছিলই। এদিন সেই অশান্তিই চরমে ওঠে।

পরে বিধায়ক তপন দাশগুপ্ত ও জেলা সভাপতি অরিন্দম গুঁইনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। অমিত ঘোষ বলেন, জেলা সভাপতি ও বিধায়ক এক সপ্তাহ সময় নিয়েছেন। আলোচনার মধ্যে সমস্যা মিটবে। আগামিদিনে সকলে মিলে কাজ করবেন বলেই জানান তিনি। অমিত ঘোষের বক্তব্য, নাগরিক পরিষেবা দিতে পারছিলেন না বলেই সরব হয়েছিলেন। বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁদের নেতৃত্বে আমি সবরকমভাবেই দলের কাজ করব।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?