AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chanditala: জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে বেরিয়ে এল খুলি, মর্মান্তিক পরিণতি মহিলার

Woman Death: উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জরিয়ে যায়। মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। আজ শ্রীরামপুর হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

Chanditala: জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে বেরিয়ে এল খুলি, মর্মান্তিক পরিণতি মহিলার
মৃত মহিলা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 4:02 PM
Share

চণ্ডীতলা: জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় দুর্ঘটনা। জেনারেটরে চুল জরিয়ে মৃত্যু গৃহবধূর। ছেলেকে নিয়ে স্বামীর ইঞ্জিন ভ্যানে বসে শোভাযাত্রায় ছিলেন উজ্জ্বলা সাঁতরা(৩০)। সেই সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

মঙ্গলবার রাত্রিবেলা চণ্ডীতলার কলাছড়ায় জগদ্ধাত্রী প্রতিমার শোভাযাত্রা চলছিল। একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় আট বছরের মেয়ে দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা। অনেকটা পথ হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন। সেই ভ্যানে ছিল জেনারেটর।

উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জরিয়ে যায়। মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। আজ শ্রীরামপুর হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

মৃতার স্বামী এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পরেছেন। চণ্ডীতলা থানায় এসে কাঁদতে-কাঁদতে বলেন, “ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা