AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singur: টাকা দাও, নাহলেই সব ছবি পোস্ট করে দেব! ‘গার্লফ্রেন্ডের’ থেকে ২ লক্ষ হাতিয়ে শ্রীঘরে প্রেমিক

Singur: যুবতীর অভিযোগ, দুর্বল মুহূর্তে তাঁর ছবি তুলে রেখেছিলেন ওই যুবক। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে থাকেন। প্রথমে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। পরে আরও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ।

Singur: টাকা দাও, নাহলেই সব ছবি পোস্ট করে দেব! ‘গার্লফ্রেন্ডের’ থেকে ২ লক্ষ হাতিয়ে শ্রীঘরে প্রেমিক
অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 2:16 PM
Share

সিঙ্গুর: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা হুগলির সিঙ্গুরে। অভিযোগ, ভয় দেখিয়ে যুবতীর কাছ থেকে নগদ অর্থ ও সোনার গয়না নেওয়ার পরেও থামেনি ওই যুবক। বারবার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে আরও টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে ওই যুবক। 

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি সিঙ্গুরেই। যুবতীর বাড়ি জাঙ্গিপাড়ায়। দুবাইয়ে দীর্ঘদিন থেকেই সোনা-রূপোর কাজ করতো ওই যুবক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। তাঁকে ওই যুবতী ফাঁসিয়েছে বলে দাবি তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে সমাজমাধ্যমে সিঙ্গুরের ওই যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর। দিনে দিনে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। 

যুবতীর অভিযোগ, দুর্বল মুহূর্তে তাঁর ছবি তুলে রেখেছিলেন ওই যুবক। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে থাকেন। প্রথমে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। পরে আরও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ। কিন্তু, এখানেও থামেনি ওই যুবক। আরও টাকার দাবি করেন। এরইমধ্যে বৃহস্পতিবার ফের তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় ওই যুবককে দেখা করার জন্য ডাকেন যুবতী। দেখা করা মাত্রই দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এমনকী বচসা এমন জায়গায় পৌঁছায় যে ছুটে আসতে হয় পুলিশকে। শেষে যুবতীর অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?