AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭ কাঠা জমির ওপর ১২টি ফ্ল্যাট! প্রোমোটারের এক চালেই এখন মাশুল গুনছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক

Bank Fraud Case: ২০২৫ সালের ২৫ নভেম্বর হেয়ারস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ডোমজুড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার লোন নেওয়া হয়েছিল। ব্যাঙ্কের অভিযোগ, গ্রাহক ঠিক সময়ে EMI দিচ্ছিলেন না। থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। রাতে তাঁদের কাছ থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার হয়। 

৭ কাঠা জমির ওপর ১২টি ফ্ল্যাট! প্রোমোটারের এক চালেই এখন মাশুল গুনছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 3:01 PM
Share

সুপ্রিয় গুহ: ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তল্লাশি করতে গিয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার। কলকাতা পুলিশের টিম হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন মানস রায়। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে জমির জাল কাগজ দেখিয়ে লোন নেওয়া হয়েছিল প্রায় ৪ কোটি টাকার।

জানা যাচ্ছে, ২০২৫ সালের ২৫ নভেম্বর হেয়ারস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ডোমজুড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার লোন নেওয়া হয়েছিল। ব্যাঙ্কের অভিযোগ, গ্রাহক ঠিক সময়ে EMI দিচ্ছিলেন না। থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। রাতে তাঁদের কাছ থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার হয়।

ধৃতদের নাম তাপস রায়, তন্ময় রায়, মানস রায়। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত মানস রায়। তাঁর নামে রয়েছে ৫ টি কেস। অভিযোগ, ৫ টি সেল কোম্পানি বানিয়ে টাকা খাটাতেন মানস। অন্যদিকে মানস ৭ কাঠা জমির ওপর ১২ টি ফ্ল্যাট বানিয়েছিলেন, অভিযোগ, সম্পূর্ণটাই বেআইনিভাবে। কীভাবে মিলল অনুমতি? হাওড়া পুরসভার কাছে এ বিষয়ে জবাবদিহিও চাওয়া হয়েছে। এই গ্রেফতারিতে অ্যাডিশন্যাল সিপি ক্রাইম জানিয়েছেন, আপাতত এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তি জড়িত নেই। গোটা বিষয়টির মূল খোঁজার চেষ্টা চলছে।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন