AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovandeb Chattopadhyay: বড় ফ্যাসাদে পড়ে গেলেন শোভনদেবের কাছের লোক

Dooars: মেটেলি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহরা বলেন, "এক একরেরও বেশি সরকারি জমি দখল করে এই রিসোর্ট নির্মাণ করা হয়েছিল। গত ১ জুলাই মাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়।

Sovandeb Chattopadhyay: বড় ফ্যাসাদে পড়ে গেলেন শোভনদেবের কাছের লোক
শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 2:55 PM
Share

ডুয়ার্স: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই প্রশাসনের বড় পদক্ষেপ। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন নদীর ধারের সরকারি জমিতে বে-আইনিভাবে নির্মিত তৃণমূল আমলের মন্ত্রী  শোভন দেব চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত আত্ম সহায়কের রিসর্টের দখল নিল মাল মহকুমা প্রশাসন। লাগিয়ে দেওয়া হল সরকারি বোর্ড।

কী ঘটেছে?

জঙ্গল লাগোয়া এলাকায় কংক্রিটের নির্মাণ। পরপর গজিয়ে উঠছে সেই নির্মাণ। এরপরই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ে। তখনই কড়া পদক্ষেপের কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বড় পদক্ষেপ করল মাল মহকুমা প্রশাসন। অভিযোগ, শোভনদেবের আপ্ত সহায়ক নীল মালাকার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মেটলি এলাকায় নদীর চর দখল করে সরকারি জমিতে  রিসোর্ট বানিয়েছিলেন। সেখানেই এবার রাজ্য সরকারের বোর্ড লাগিয়ে প্রশাসনিক ভাবে দখল নেওয়া হল। ঘটনাকে ঘিরে ডুয়ার্সজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মেটেলি ব্লক প্রশাসন, বিএলএলআরও এবং পুলিশ প্রশাসনের যৌথ দল রিসর্টিতে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক দখল নেয়।

মেটেলি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহরা বলেন, “এক একরেরও বেশি সরকারি জমি দখল করে এই রিসোর্ট নির্মাণ করা হয়েছিল। গত ১ জুলাই মাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়। ১০ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। সেই জন্যই মঙ্গলবার প্রশাসন আইন মেনে রিসর্টটির দখল নেয়।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক দীপঙ্কর ধর অভিযোগ করে বলেন, “তৃণমূল সরকারের আমলে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছিল। এই রিসর্টের কর্ণধার সৌমেন মালাকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক ছিলেন। একজন মন্ত্রীর আত্মসহায়ক কীভাবে সরকারি জমিতে এত বড় রিসোর্ট নির্মাণ করলেন?” দীপঙ্কর ধরের আরও দাবি, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে উঠছে। অন্যান্য রিসোর্টের বিরুদ্ধেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেব।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন