AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: যাত্রার নাম ‘মৃত্যু বাসরে ফুলশয্যা’…স্টেজে তখন টানটান দৃশ্য, তার মধ্যে চোখের সামনে যে এই মর্মান্তিক ঘটনা দেখতে হবে…

Howrah: দুই ভাই জীবন গঙ্গোপাধ্যায় ও চন্দন গঙ্গোপাধ্যায় তাঁদের একমাত্র বোন সীতার বিয়ে দিয়েছেন, কিন্তু পণ আদায়ের জন্য বোনের ওপর অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকেরা- এমনই ছিল যাত্রাপালার চিত্রনাট্য।

Howrah: যাত্রার নাম 'মৃত্যু বাসরে ফুলশয্যা'...স্টেজে তখন টানটান দৃশ্য, তার মধ্যে চোখের সামনে যে এই মর্মান্তিক ঘটনা দেখতে হবে...
মৃত অভিনেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 6:26 AM
Share

হাওড়া: যাত্রাপালা প্রায় শেষের দিকে। গল্পের শেষে কী হবে, দেখার জন্য টানটান উত্তেজনা নিয়ে বসে দর্শকেরা। দোল উপলক্ষে যাত্রা দেখতে ভিড়ও হয়েছিল অনেক। কিন্তু যাত্রা আর শেষ হল না। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

প্রতি বছরের মতো এবারও দোলের পর যাত্রাপালার আসর বসেছিল হাওড়ার বালির ঠাকুরানী চক হরিসভা তলায়। যাত্রাপালার নাম ‘মৃত্যু বাসরে ফুলশয্যা’। টানটান উত্তেজনার পর যাত্রাপালা যখন শেষ লগ্নে, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাঠ ভর্তি দর্শক কল্পনাও করেনি যে চোখের সামনে যাত্রার মঞ্চেই এমন দৃশ্য দেখতে হবে।

আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা মিলন গায়েন (৫৫)। তিনি শুধু অভিনেতা নন, তিনিই ছিলেন ওই যাত্রাপালার পরিচালকও। চিত্রনাট্যটা ছিল অনেকটা এরকম-

দুই ভাই জীবন গঙ্গোপাধ্যায় ও চন্দন গঙ্গোপাধ্যায় তাঁদের একমাত্র বোন সীতার বিয়ে দিয়েছেন, কিন্তু পণ আদায়ের জন্য বোনের ওপর অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকেরা। ছোট ভাই চন্দন তখন ছদ্মবেশে বোনের অত্যাচারের বদলা নিতে খুন করে একজনকে। অন্যদিকে বড় দাদা জীবন গঙ্গোপাধ্যায় পণের টাকা জোগাড় করতে না পেরে বোনকে খুন করে। সেই সময় পুলিশ তাকে ধরতে যায়। কিন্তু ছোট ভাই এসে বলে যে খুন সে নিজে করেছে। দাদা নিরাপরাধ। দাদাকে ছেড়ে দিয়ে ভাইকে গ্রেফতার করে পুলিশ। যাত্রাপালায় খুন করে ছাড় পেয়েও বাস্তবে মুক্তি পেলেন না জীবন গঙ্গোপাধ্যায়। অসুস্থতার কারণে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবন চরিত্রের অভিনেতা মিলন।

যাত্রায় তাঁর শেষ সংলাপ ছিল, ‘দোষী হয়েও আমি নির্দোষ হয়ে গেলাম।’ কিন্তু সেটা আর বলা হয়নি তাঁর। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহশিল্পীদের মধ্যে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা