AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তেড়েফুঁড়ে নেমেছে ইডি, ৬০০০ কোটির প্রতারণার তদন্তে হাওড়া-বেহালায় তল্লাশি

ED Raid: জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। ৬০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তেই এই অভিযান।

তেড়েফুঁড়ে নেমেছে ইডি, ৬০০০ কোটির প্রতারণার তদন্তে হাওড়া-বেহালায় তল্লাশি
চলছে ইডি তল্লাশি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 8:43 AM
Share

হাওড়া: শীতের সকালে ফের ইডি হানা। হাওড়ার শিবপুরে হানা কেন্দ্রীয় সংস্থার। পাশাপাশি বেহালাতেও চলছে তল্লাশি। জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। ৬০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তেই এই অভিযান।

জানা গিয়েছে, দীপক জৈন নামক এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এর আগে ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ছিল ইডি। স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকা উদ্ধার হয়। ২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ওই ব্যাঙ্ক প্রতারণার সূত্র ধরেই আজকের ইডি হানা।

ইডি সূত্রে খবর, স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬০০০ কোটি টাকার ব্য়াঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন সংস্থার নাম করে আর্থিক লেনদেন চলত বলেই জানা গিয়েছে। সেই মামলার তদন্তেই আজ সকাল থেকে অ্যাকশন মোডে ইডি।

হাওড়ার পাশাপাশি বেহালাতেও একটি আবাসনে পৌঁছেছে ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি। সূত্রের খবর, একই মামলাতেই বেহালাতেও অভিযান চালাচ্ছে ইডি।

বিস্তারিত আসছে…

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো