AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR In Bengal: আই কার্ড কোথায়? SIR কাজ শুরু হতেই বাধা পেলেন এই বিএলও

Howrah BLO: অনুপমা দাস জানিয়েছেন, যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাঁদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি, সেই কারণে তাঁর পক্ষে তা দেখানও সম্ভব হয়নি। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাঁকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।

SIR In Bengal: আই কার্ড কোথায়? SIR কাজ শুরু হতেই বাধা পেলেন এই বিএলও
BLO- হিসাবে কাজে এসে বিপাকে শিক্ষিকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 04, 2025 | 1:28 PM
Share

হাওড়া:  SIR কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও।  সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় বিএলও হিসাবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। অভিযোগ, কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তাঁর কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান।

অনুপমা দাস জানিয়েছেন, যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাঁদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি, সেই কারণে তাঁর পক্ষে তা দেখানও সম্ভব হয়নি। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাঁকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাঁদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ।

এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে যায় জগাছা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা ঝামেলার পর এদিন অবশ্য তিনি এলাকা ছেড়ে চলে যান।

ওই শিক্ষিকা বলেন, “ওনাদের বক্তব্য হচ্ছে আই কার্ড কোথায়? কিন্তু কালকে আমায় তো কালেক্টর অফিস থেকে আইকার্ড দেয়নি। নির্দেশ অনুযায়ী আমাকে বেরোতেই হবে। কিছু কাজ করতেই হবে। হোয়াটসঅ্যাপে নিয়োগপত্রের কপি রয়েছে। সেটা দেখিয়েছি। আই কার্ড যদি এখন অফিস থেকে না দেয়, তাহলে তো কিছু করার নেই।” পরে অবশ্য ওই মহিলা তাঁর কাছে থাকা সমস্ত নথি দেখান।

Follow Us
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার