AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF-TMC Clash: উত্তপ্ত হাড়োয়া,বাঁশ-লাঠি নিয়ে ISF কর্মীদের বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC

ISF-TMC Clash: ঘটনাস্থল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে।

ISF-TMC Clash: উত্তপ্ত হাড়োয়া,বাঁশ-লাঠি নিয়ে ISF কর্মীদের বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC
আহত আইএসএফ কর্মী সমর্থকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 22, 2024 | 1:09 PM
Share

হাড়োয়া: উত্তপ্ত হাড়োয়া। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ। যার জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটল এলাকায়। আহত হয়েছেন আইএসএফ-এর চার থেকে পাঁচজন কর্মী। অভিযোগ উঠছে শাসকদলের দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তারা।

ঘটনাস্থল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত দুজনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসা হয়।

এর মধ্যে একজনের অবস্থা অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আইএসএফ কর্মীরা হামলায় অভিযুক্ত নেতাদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া হাসপাতালে বিক্ষোভ দেখান। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না বলে জানান শাসক দলের নেতারা। এ প্রসঙ্গে আইএসএফ-এর অবজারভার বলেন, “আমরা আইএসএফ-এর মিটিং সেরে ফিরছিলাম। বাড়ি যাওয়ার পথে হঠাৎ ফোন এল যে তোরা বাড়ি ফিরিস না। মারধর করবে। এরপর তৃণমূলের লোকজন আমাদের বাড়িতে না পেয়ে সাত থেকে আট জনের বাড়ি পুরো তছরুপ করা হয়েছে। পুরো ভেঙে দিয়েছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?