AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: তদন্তের নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিশই পুলিশকে নিয়ে গেল আদালতে

Jalpaiguri: যে মহিলা অভিযোগ জানিয়েছিলেন তাঁর বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ি মহিলা থানায় গত শুক্রবার তিনি অভিযোগ জানান ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেখানেই তিনি জানান একটি মামলার তদন্তের নাম করে তাঁকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে পাঠানো হয়েছিল।

Jalpaiguri: তদন্তের নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিশই পুলিশকে নিয়ে গেল আদালতে
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 5:54 PM
Share

জলপাইগুড়ি: ধর্ষণের অভিযোগ পুুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল জলপাইগুড়ির পুলিশ মহলে। জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী। শিলিগুড়ির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, তদন্তের অছিলায় তাঁকে ডাকা হয় রাজগঞ্জে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ক্লোজ করে শুরু হয় তদন্ত। এদিনই তাঁকে তোলা হয়েছে জলপাইগুড়ি আদালতে। 

যে মহিলা অভিযোগ জানিয়েছিলেন তাঁর বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ি মহিলা থানায় গত শুক্রবার তিনি অভিযোগ জানান ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেখানেই তিনি জানান একটি মামলার তদন্তের নাম করে তাঁকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই একটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়। অসুস্থও হয়ে পড়েছিলেন ওই মহিলা। ওই অবস্থাতেই তিনি ছোটেন থানায়। পুলিশই শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। 

অভিযোগ পাওয়ার পরেই অ্য়াকশন শুরু করে দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ক্লোজ করা হয় ওই পুলিশ আধিকারিককে। শুরু হয় বিভাগীয় তদন্ত। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানতে শুরুতেই অভিযুক্তর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবেশেষে এদিন তাঁকে তোলা হল আদালতে। যদিও এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেয় আদলত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় এদিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। 

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী