AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন… সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার

School Student: শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কথা বলেন ছাত্রী নিজেই। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। 

Jalpaiguri: ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন... সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 9:07 AM
Share

জলপাইগুড়ি: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে মাটিতে ফেলে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। তুমুল উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। জামার কলার ধরে টেনে মাটিতে ফেলে ওই শিক্ষককে পেটানো হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের একটি হাই স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষক ওই স্কুলে প্যারাটিচার হিসেবে নিযুক্ত। উত্তম সরকার বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোম চালান বলেও জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁর স্কুলেরই এক ছাত্রী।

অভিযোগ, বুধবার সন্ধ্যা নাগাদ তিনি দশম শ্রেণির এক ছাত্রীকে বাইকে চাপিয়ে জলঢাকার দিকে যান। এরপর ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুলে গিয়ে শিক্ষকদের সব জানায়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে চলে যান। স্কুল চত্বরেই অভিযুক্তর উপর চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় কিল, ঘুসি, জুতোর বাড়ি।

ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা