AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: খালপাড়ে লাল প্যাকেট দেখে তুলেছিলেন মহিলা, সেটা খুলতেই চোখ কপালে

Jalpaiguri: খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ওই আগ্নেয়াস্ত্র ও বুলেট গুলি। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রচুর বাইরের মানুষ আসে। নিত্যদিন চুরি রাহাজানি হয়। মঙ্গলবার বন্দুক উদ্ধার হল। পুলিশ উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।

Jalpaiguri: খালপাড়ে লাল প্যাকেট দেখে তুলেছিলেন মহিলা, সেটা খুলতেই চোখ কপালে
এই প্যাকেটে কী ছিলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2025 | 4:28 PM
Share

ফুলবাড়ি (জলপাইগুড়ি): এলাকার খাল পাড় ধরে হাঁটাহাঁটি করছিলেন এক মহিলা। প্রায়শই যান সেই এলাকা দিয়ে। তখনই চোখে পড়ল একটি লাল প্যাকেট। কী আছে সেটিতে প্রথমে ভাবছিলেন। পরে কৌতূহল নিবারণের জন্য রাস্তায় পড়ে থাকা প্যাকটিকে খুলে ফেলেন তিনি। আর তখনই স্তম্ভিত। এটা কী? এও সম্ভব? লাল প্যাকেট খুলতেই উদ্ধার বন্দুক ও কার্তুজ। এলাকায় তুমুল চাঞ্চল্য।

ঘটনাস্থল জলপাইগুড়ির ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাই দীঘি গ্রামের ক্যানেল পাড়ের ঘটনা। সেখানেই রাস্তার পাশে একটি লাল রঙের প্যাকেট পড়ে থাকতে দেখেন সকলে। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে একটি দেশি কাট্টা ও ৪ রাউন্ড বুলেট। ভয়ে কাঁপতে থাকেন ওই মহিলা। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারের অধীনে থাকা নিউ জলপাইগুড়ি থানায়।

খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ওই আগ্নেয়াস্ত্র ও বুলেট গুলি। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রচুর বাইরের মানুষ আসে। নিত্যদিন চুরি রাহাজানি হয়। মঙ্গলবার বন্দুক উদ্ধার হল। পুলিশ উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।

স্থানীয় পঞ্চায়েত সদস্য সামসুল হক বলেন, “আজ এখানে একটা বন্দুক পাওয়া গিয়েছে। ওটা মনে হয় পাইপগান। তার সঙ্গে গুলি চারটে। একজন মহিলা আসছিল। তিনিই প্রথম দেখেছেন। এলাকাবাসী খুবই ভয়ে সিঁটিয়ে রয়েছে।”

Follow Us