AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সরকারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪, ৫ লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Govt Bus Accident: দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারি বাসের পাশের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

Jalpaiguri: সরকারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪, ৫ লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাস দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2026 | 4:03 PM
Share

ময়নাগুড়ি: বৃষ্টির আবহাওয়ার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল সরকারি বাস। দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে দ্রুতগতির বাস। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।

সরকারি বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা। ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর ঘটানাটি ঘটে। ঘটনায় আহত অন্তত ৩০। এক শিশু সহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারি বাসের পাশের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

ঘটনার পর ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।  রক্তাক্ত অবস্থায় প্রচুর মানুষজনকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। বেশ কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে।

এই ঘটনায় তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে ঘোষণা করেছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত যাত্রীদের ১ লক্ষ টাকা ও অন্যান্য আহত যাত্রীদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় হেল্প লাইন খোলা হয়েছে। নম্বরটি হল- ৮৫৯৭৯৬৫০১৬।

Follow Us