AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: পিক আপ ভ্যানের সঙ্গে ফুলকপি বোঝাই ট্রাকের সংঘর্ষ, মৃত ৩

Jalpaiguri: জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই সময় পিছনের দিক থেকে একটি ফুলকপি বোঝাই পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়ির সামনের অংশ। গুরুতর আহত হয়ে পড়েন পিকআপ গাড়িতে থাকা তিনজন।

Jalpaiguri: পিক আপ ভ্যানের সঙ্গে ফুলকপি বোঝাই ট্রাকের সংঘর্ষ, মৃত ৩
দুর্ঘটনায় মৃত্যু ৩ জনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 5:18 PM
Share

জলপাইগুড়ি: ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তিনজনের নাম পবিত্র পাহান (১৯),অগাস্টিং বাচরা (২৩),অমিত টুডু (২৮)। তাঁরা সকলেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই সময় পিছনের দিক থেকে একটি ফুলকপি বোঝাই পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়ির সামনের অংশ। গুরুতর আহত হয়ে পড়েন পিকআপ গাড়িতে থাকা তিনজন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানা, হাইওয়ে ট্রাফিক এবং দমকলের কর্মীরা। আহত তিনজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। ফুলকপি নিয়ে ধূপগুড়িতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা