AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: জরুরি বৈঠক! বাংলার সীমান্তে বাসিন্দাদের জন্যই জারি হল কড়া নির্দেশিকা

Jalpaiguri: বিএসএফ কর্তা জানিয়েছেন, সীমান্ত ঘেঁষা এইসব গ্রাম গুলিতে বেশিরভাগ মানুষ পেশায় কৃষক। এই মুহূর্তে তাঁদের কাছে শাকসবজি চাষের তুলনায় ভুট্টা চাষে বেশি উৎসাহী। কিন্তু সীমান্তে থাকা কাঁটাতারের দেড়শ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শস্য চাষে নিষেধাজ্ঞা রয়েছে।

Jalpaiguri: জরুরি বৈঠক! বাংলার সীমান্তে বাসিন্দাদের জন্যই জারি হল কড়া নির্দেশিকা
বৈঠকে বিএসএফImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 10:50 PM
Share

জলপাইগুড়ি:  উত্তাল বাংলাদেশ। আর এই মুহুর্তে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সামলে রাখতে গ্রামবাসীদের ভূমিকা কেমন হওয়া উচিৎ, তা নিয়ে বাসিন্দাদের সঙ্গে জরুরী বৈঠক সারলেন BSF আধিকারিক। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি গ্রামপঞ্চায়েতে রয়েছে সীমান্ত। যা BSF এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অধীনে রয়েছে। ওই এলাকার ঘোরাদাওয়া গ্রামে শুক্রবার বিকালে গ্রামবাসীদের সঙ্গে জরুরি বৈঠক সারেন BSF-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার।

বিএসএফ কর্তা জানিয়েছেন, সীমান্ত ঘেঁষা এইসব গ্রাম গুলিতে বেশিরভাগ মানুষ পেশায় কৃষক। এই মুহূর্তে তাঁদের কাছে শাকসবজি চাষের তুলনায় ভুট্টা চাষে বেশি উৎসাহী। কিন্তু সীমান্তে থাকা কাঁটাতারের দেড়শ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শস্য চাষে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ বেশি উচ্চতা সম্পন্ন ভুট্টা বা আখ গাছের আড়ালে শত্রু পক্ষ সহজেই লুকিয়ে থাকতে পারে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই আসতে চলেছে ভুট্টা চাষের সময়।

গ্রামবাসীদের আগাম সচেতন করে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। যাতে পরবর্তীতে কোনও সমস্যা না হয়।পাশাপাশি গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের বেশি করে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে গ্রামবাসীদের সচেতন করা হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন