AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik 2026: ‘উত্তর লেখা শুরুও করে, তারপরই মুখটা হা করে কীরকম করছিল…’, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় পরীক্ষার্থীকে দেখে হতভম্ব হয়ে গেলেন গার্ড!

Madhyamik 2026: অসুস্থ পরীক্ষার্থীদের মধ্যে একজন মল্লিকপাড়া বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রী। যার সিট পড়েছিল বৈরাতীগুড়ি হাই স্কুলে। আরেকজন আংড়া ভাষা বংশীবদন হাই স্কুলের ছাত্রী। পরীক্ষা দিচ্ছিল রাজা মোহন হাইস্কুলে। আরেকজন জোড়াপানি হাই স্কুলের ছাত্রীর সিট পড়েছিল শালবাড়ি হাই স্কুলে। আর গধেয়ারকুঠি হাইস্কুলের ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্রীর সিট পড়েছিল ডাউকিমারি ডিয়ান হাই স্কুলে।

Madhyamik 2026: 'উত্তর লেখা শুরুও করে, তারপরই মুখটা হা করে কীরকম করছিল...', মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় পরীক্ষার্থীকে দেখে হতভম্ব হয়ে গেলেন গার্ড!
অসুস্থ পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকারাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 4:33 PM
Share

জলপাইগুড়ি:  নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র দিয়ে দেন গার্ড। হলে তখন পিনপতন নিঃস্তব্ধতা। উত্তর লেখাও শুরু করে দিয়েছে পরীক্ষার্থীরা। আর তারপরই হঠাৎ গার্ড লক্ষ্য করলেন, এক পরীক্ষার্থী মুখ হা করে কেমন করছে! কাছে যেতেই হতভম্ব হয়ে যান।  মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল চার পরীক্ষার্থী। সোমবার পরীক্ষার সময় পরপর চার স্কুল থেকে অসুস্থ অবস্থায় চার পরীক্ষার্থীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। অঙ্ক বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়তি মানসিক চাপ ও আতঙ্ক থাকে। সেই চাপের মধ্যেই পরীক্ষাকালীন অসুস্থ হয়ে পড়েন চারজন পরীক্ষার্থী। হাসপাতালে আনা পরীক্ষার্থীদের অধিকাংশেরই শ্বাসকষ্ট ও পেট ব্যথাজনিত সমস্যা ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অসুস্থ পরীক্ষার্থীদের মধ্যে একজন মল্লিকপাড়া বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রী। যার সিট পড়েছিল বৈরাতীগুড়ি হাই স্কুলে। আরেকজন আংড়া ভাষা বংশীবদন হাই স্কুলের ছাত্রী। পরীক্ষা দিচ্ছিল রাজা মোহন হাইস্কুলে। আরেকজন জোড়াপানি হাই স্কুলের ছাত্রীর সিট পড়েছিল শালবাড়ি হাই স্কুলে। আর গধেয়ারকুঠি হাইস্কুলের ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্রীর সিট পড়েছিল ডাউকিমারি ডিয়ান হাই স্কুলে।

এই চার পরীক্ষার্থীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তিন জনকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়।

স্কুলের শিক্ষিকা শিল্পী মজুমদার বলেন, “পরীক্ষা দিচ্ছিল। দেখলাম তো লিখছিল। হঠাৎই করে মুখটা করে কেমন একটা করতে থাকে, চোখ উল্টে যাচ্ছিল। বলল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি। সুস্থ হলে সময় থাকলে পরীক্ষা দিতে পারবে। আমরা পর্ষদকে জানিয়ে রেখেছি। “

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের