AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সীমান্ত গ্রামে ফের ছেলেধরা আতঙ্ক, টাইমে পুলিশ পৌঁছাতেই উদ্ধার উত্তর প্রদেশের যুবক

Border Village: প্রসঙ্গত, বছর কয়েক ধরে মাঝেমধ্যেই ছেলেধরা আতঙ্ক ছড়াচ্ছে জেলায়। বছর কয়েক আগে ডুয়ার্সে ছেলেধরা সন্দেহে এক তৃতীয় লিঙ্গের মানুষকে পিটিয়ে খুন করা হয়। এছাড়াও জেলার ধূপগুড়ি, রাজগঞ্জ সহ বেশ কিছু জায়গায় গণপিটুনির ঘটনাও ঘটেছিল।

Jalpaiguri: সীমান্ত গ্রামে ফের ছেলেধরা আতঙ্ক, টাইমে পুলিশ পৌঁছাতেই উদ্ধার উত্তর প্রদেশের যুবক
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 8:13 AM
Share

জলপাইগুড়ি: উত্তরপ্রদেশ থেকে আসা এক যুবককে ঘিরে ছেলেধরা আতঙ্ক জলপাইগুড়িতে। শনিবার রাতে এই আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের সীমান্ত লাগোয়া গরাল বাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গরাল বাড়ি অঞ্চলের চৌধুরীপাড়া এলাকায় এদিন রাতে এক অপরিচিত হিন্দিভাষী যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কানাঘুষোর মাঝেই বাড়তে থাকে চাপানউতোর।  

এলাকার বাসিন্দারাই তাঁকে আটক করেন। জেরা করে প্রাথমিকভাবে জানা যায় ওই যুবকের বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুর এলাকায়। খবর পৌঁছে যায় কোতোয়ালি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে। যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত, বছর কয়েক ধরে মাঝেমধ্যেই ছেলেধরা আতঙ্ক ছড়াচ্ছে জেলায়। বছর কয়েক আগে ডুয়ার্সে ছেলেধরা সন্দেহে এক তৃতীয় লিঙ্গের মানুষকে পিটিয়ে খুন করা হয়। এছাড়াও জেলার ধূপগুড়ি, রাজগঞ্জ সহ বেশ কিছু জায়গায় গণপিটুনির ঘটনাও ঘটেছিল। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন পুলিশ সজাগ থাকায় যুবককে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে ছেলেধরার গুজব রটছে। গুজবের জেরে লাগাতার গণপিটুনির খবরও আসছে। কিছুদিন আগে মেদিনীপুরে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ ওঠে। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। পরবর্তীতে তেহট্টে গণপিটুনিতে দু’জনের মৃত্যুর পর আবার এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ উঠেছিল। নাকাশিপাড়া থানার হরনগর এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।