AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swapna Barman : TMC প্রার্থী হওয়ার পর থেকেই টানাপোড়েন অবশেষে স্টেটমেন্ট দিলেন স্বপ্না বর্মন

Jalpaiguri: রেলের তরফে ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল স্বপ্নাকে। তিনি উত্তর না দিয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলায় রেল বারবার জানায়, প্রার্থীকে আটকানোর কোনও কারণ নেই, কিন্তু রেলকে তাঁর বক্তব্য জানাতে হবে।

Swapna Barman : TMC প্রার্থী হওয়ার পর থেকেই টানাপোড়েন অবশেষে স্টেটমেন্ট দিলেন স্বপ্না বর্মন
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 4:35 PM
Share

জলপাইগুড়ি: রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনকে চাকরি থেকে বরখাস্ত করল রেল। রাজগঞ্জে প্রার্থী হতে আর বাধা রইল না তাঁর। গত কয়েকদিন ধরেই এই নিয়ে টানাপোড়েন চলছিল। হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল মামলা। রেলের তরফে অভিযোগ ছিল, রেলে কর্মরত অবস্থায় তিনি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েছেন। এই নিয়ে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হয়েছিল। অবশেষে মিলল বরখাস্ত করা হল চাকরি থেকে।

রেলের তরফে ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল স্বপ্নাকে। তিনি উত্তর না দিয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলায় রেল বারবার জানায়, প্রার্থীকে আটকানোর কোনও কারণ নেই, কিন্তু রেলকে তাঁর বক্তব্য জানাতে হবে। এরপরও যথাযথভাবে স্বপ্নার তরফে কোনও উত্তর মেলেনি বলেই অভিযোগ।

অবশেষে নিজের দোষ স্বীকার করে স্বপ্না বর্মন রেলকে নিজের স্টেটমেন্ট জমা দিয়ে জানান যে তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন এবং চাকরি ছাড়তে চাইছেন। আগামিদিনেও রেলের কোনও সুবিধা তিনি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এরপর দ্রুত তাঁকে বরখাস্ত করে রেল।

রেলের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, “আমরা প্রথম থেকেই বলছিলাম, নিয়ম মেনে চিঠি দিন। উনিই আদালতে ঘুরে বেড়ালেন। অবশেষে কাল তিনি যথাযথ ভাবে লিখিত বক্তব্য জমা দিতেই রাতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?