AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিপুরদুয়ার থেকে চুঁচু়ড়ায় আনা হচ্ছিল মাদক, মাঝপথে গ্রেফতার ৩

জলপাইগুড়ির রাজগঞ্জ থানা এলাকার বাঁধুনগরে রবিবার সজাগ দৃষ্টি রেখেছিল শিলিগুড়ি এসটিএফ-এর আধিকারিকরা। চারচাকা গাড়ি আসতেই তা তল্লাশি করেন তাঁরা। সেখান থেকেই উদ্ধার হয়েছে এই মাদক। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মাদক উদ্ধার হওয়া গাড়িটি আলিপুরদুয়ার থেকে চুঁচুড়া আসছিল। সেখান থেকেই ২ কেজি ৩১৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

আলিপুরদুয়ার থেকে চুঁচু়ড়ায় আনা হচ্ছিল মাদক, মাঝপথে গ্রেফতার ৩
ধৃত তিন পাচারকারী
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 8:23 AM
Share

রাজগঞ্জ: শিলিগুলি এসটিএফের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক তৈরির উপকরণ। একটি গাড়ি করে ওই ২ কেজিরও বেশি হেরোইন পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযান চালিয়ে গাড়িটি আটক করে পুলিশ। এর পর মাদক পাচারের অভিযোগে গাড়ির চালক-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এই মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে।

জলপাইগুড়ির রাজগঞ্জ থানা এলাকার বাঁধুনগরে রবিবার সজাগ দৃষ্টি রেখেছিল শিলিগুড়ি এসটিএফ-এর আধিকারিকরা। চারচাকা গাড়ি আসতেই তা তল্লাশি করেন তাঁরা। সেখান থেকেই উদ্ধার হয়েছে এই মাদক। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মাদক উদ্ধার হওয়া গাড়িটি আলিপুরদুয়ার থেকে চুঁচুড়া আসছিল। সেখান থেকেই ২ কেজি ৩১৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

মাদক পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন লিটন পাল, নুরুদ্দিন দফাদার এবং দেবাশিস দাস। এর মধ্যে গাড়ির চালক নুরুদ্দিন এবং দেবাশিস রানাঘাট থানা এলাকার বাসিন্দা এবং লিটন চুঁচুড়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us