AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram News: স্টেথো হাতে প্রচার, ফাঁকতালে রোগীও দেখলেন বিজেপি প্রার্থী

বুধবার স্টেথোস্কোপ হাতে বিনপুরের বিজেপি প্রার্থীকে দেখা গেল। প্রচারের ফাঁকেই চিকিৎসা করলেন তিনি অসুস্থ কর্মীর। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির রাখলেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডু। প্রচারে গিয়ে অসুস্থ এক দলীয় কর্মীর চিকিৎসা করতে দেখা গেল তাঁকে।

Jhargram News: স্টেথো হাতে প্রচার, ফাঁকতালে রোগীও দেখলেন বিজেপি প্রার্থী
বিজেপি প্রার্থী প্রচারেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 7:06 PM
Share

ঝাড়গ্রাম: উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী নির্মল মাজি প্রচারে গিয়ে খুব ভাইরাল হয়েছিল। আর এবার প্রচারে বেরিয়ে সেই একই ছবি দেখা গেল। তবে এবার তা বিজেপি প্রার্থীর। প্রচারের ফাঁকেই দেখলেন রোগী। বেরলেন স্টেথো হাতে।

বুধবার স্টেথোস্কোপ হাতে বিনপুরের বিজেপি প্রার্থীকে দেখা গেল। প্রচারের ফাঁকেই চিকিৎসা করলেন তিনি অসুস্থ কর্মীর। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির রাখলেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডু। প্রচারে গিয়ে অসুস্থ এক দলীয় কর্মীর চিকিৎসা করতে দেখা গেল তাঁকে।

জানা গিয়েছে, বিনপুর বিধানসভার কেউদিশোল এলাকার বিজেপির সক্রিয় কর্মী অমল মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বিষয়টি জানতে পেরে ডাক্টার টুডু নিজেই তাঁর খোঁজ নেন এবং স্টেথোস্কোপ হাতে প্রাথমিক চিকিৎসা করেন। এর পাশাপাশি, ভুলাভেদা অঞ্চলের বারিঘাটি, চিরুগোড়া ও কুশভলা এলাকায় জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন বিজেপি প্রার্থী।

এখানে উল্লেখ্য, নির্বাচন এলে রাজনীতির দড়ি টানাটানি, কাদা ছোড়াছুড়ি সবই দলই একে অপরের দিকে করে থাকে। কিন্তু প্রার্থী ঘোষণার পর সব সাধারণ মানুষ একটা বিষয় খুব ‘এনজয়’ করেন। সেটা কী বলুন তো ? প্রার্থীদের নিত্য নতুন প্রচারের ধরন। কেউ সটান হেঁসেলে ঢুকে পড়েন, তারপর রান্না করেন, কেউ বাসন মেজে দেন, কেউ আবার দাড়ি কাটেন, কেউ চা পাতা তোলেন, কেউ ঘুটে দেন, আরও কত কী…কিন্তু ভোটে জিতে আসার পর এঁদের আর দেখা পাবেন কি না তা হয়ত আম-জনতা জানেন না, তবে প্রচারের প্রতিযোগিতায় রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?