AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026: ভোট দিলেই কী কী ‘উপহার’ দিচ্ছে তৃণমূল-বিজেপি?

West Bengal Election: অপরদিকে, ধূপগুড়িতে আবার মুড়ি-তরকারি নয়। সেখানে ভোট দিলেই মিলছে গিফট। কী বলুন তো? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ভোটারদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে পান-সুপারি, বিড়ি ও গরম লাল চা।

West Bengal Election 2026: ভোট দিলেই কী কী 'উপহার' দিচ্ছে তৃণমূল-বিজেপি?
কোথায় কোথায় কী দেওয়া হল?Image Credit: Tv9 Bangla
| Updated on: Apr 23, 2026 | 12:58 PM
Share

হীরক মুখোপাধ্যায়, রনি চৌধুরী, তন্ময় নন্দী, হীমাদ্রি মণ্ডলের রিপোর্ট

ভোটের সময় ‘গুড়-বাতাসার দাওয়াই’ কিংবা ‘জল নকুলদানা’ দেওয়ার গল্প নতুন কিছু নয়। কিন্তু ছাব্বিশের ভোটে সত্যি-সত্যিই কে ভোটারদের কী কী খাওয়াল জানেন? আজ প্রথম দফার ভোট। জায়গায়-জায়গায় দেখা যাচ্ছে কখনও তৃণমূল প্রার্থী কখনও আবার বিজেপি প্রার্থী জায়গায়-জায়গায় ভোটারদের খাওয়াচ্ছেন। কী খাওয়াচ্ছেন জানেন?

আজ সকালে ভোট দেন হাঁসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। তারপর দেখা মুড়ি-তরকারি খাওয়ানো হচ্ছে ভোটারদের। ভোট দিলেই মুড়ি-তরকারি পাওয়া যাবে বলে জানালেন আয়োজকরা। কে খাওয়াচ্ছে? প্রশ্ন করতেই উত্তর এল কাজল শেখ।

অপরদিকে, ধূপগুড়িতে আবার মুড়ি-তরকারি নয়। সেখানে ভোট দিলেই মিলছে গিফট। কী বলুন তো? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ভোটারদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে পান-সুপারি, বিড়ি ও গরম লাল চা।

আবার ছাতনায় বিভিন্ন বুথে নাকি দেওয়া হচ্ছে কুপন। কেউ বুথের ২০০ মিটারের মধ্যে দিচ্ছেন কেউ আবার একটু দূরে। খোঁজ করতে গিয়ে পাওয়া গেলো যে বিভিন্ন বুথে বিভিন্ন টাকার কুপন ভিন্ন রঙের কোথাও ১৫ আবার ২০ টাকার । কুপন নিয়ে নির্দিষ্ট দোকানে গেলে ওই টাকার মধ্যে যা খুশি নিতে পারবেন। বিরোধীদের দাবি ভোটারদের উপর প্রভাব ফেলতেই এই কাণ্ড তৃণমূলের।

বিনপুর বিধানসভা কেন্দ্র এড়গদাতে গুইয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ নম্বর বুথের ২০০ মিটার দূরে এক দিকে বিরোধী দল মানুষকে দিচ্ছে ছোলা মুড়ি অপর দিকে শাসক দল লাড্ডু খাওয়াচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে রাজ নৈতিক তরজা।

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us