Recruitment Scam: শুক্রতে প্রকাশ প্যানেল, শনিবার ছুটির দিয়েই দেওয়া হল নিয়োগপত্র, কীসের তাড়া এত? দুর্নীতির অভিযোগে বিক্ষোভ
Malda: এ দিন, মালদহ কলেজ অডিটোরিয়ামে নিয়োগ পত্র তুলে দেওয়ার জন্য সরকারি অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-সচিব থেকে জেলাশাসক সকলেই। সেই অনুষ্ঠান চলাকালীন সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। ১৭০ জন চাকরিপ্রার্থী পৌঁছে যান। তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী বিক্ষোভকারীরা স্বাস্থ্য সচিব ও সিএমওএইচ-এর সঙ্গেও দেখা করার দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, শুক্রবার সন্ধ্যেবেলা প্যানেল প্রকাশিত হয়। আর আজ অর্থাৎ শনিবার সরকারি ছুটির দিনে নিয়োগ পত্র দেওয়া হয়। আগামিকাল আরও এক ছুটি রবিবার। কিছু ঘণ্টার মধ্যেই কীভাবে দিয়ে দেওয়া হল নিয়োগ পত্র? এত তাড়া কেন? এই নিয়ে উঠছে প্রশ্ন।
এ দিন, মালদহ কলেজ অডিটোরিয়ামে নিয়োগ পত্র তুলে দেওয়ার জন্য সরকারি অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-সচিব থেকে জেলাশাসক সকলেই। সেই অনুষ্ঠান চলাকালীন সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। ১৭০ জন চাকরিপ্রার্থী পৌঁছে যান। তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী বিক্ষোভকারীরা স্বাস্থ্য সচিব ও সিএমওএইচ-এর সঙ্গেও দেখা করার দাবি জানান। তখনই পুলিশ বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি। তাঁদের মুল অভিযোগ, এই পদের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে।
এক বিক্ষোভকারী বলেন, “সিএইচও-র যে প্যানেল লিস্টটা আছে সেটা স্বচ্ছ করতে হবে। তারপরই নিয়োগপত্র দিতে হবে। এমনকী প্যানেল এমনভাবে সাজিয়েছে যে ইন্টারভিউতে আমরা কত পেয়েছি তাও জানি না।” বিষয়টি সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করে লিখেছেন,
