AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভয় লাগছে, আবার উত্তেজনাও অনুভব করছি’, জ্যাজ সিটি নিয়ে বললেন তানিকা

'জ্যাজ সিটি' মুক্তি পাবে ১৯ মার্চ। এই ওয়েব সিরিজের ট্রেলারে মুগ্ধ দর্শকরা। ওয়েব সিরিজে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিকা বসু। তানিকা এই কাজ প্রসঙ্গে TV9 বাংলাকে জানালেন, ''দারুণ অভিজ্ঞতা। যতগুলো সিরিজ করেছি বা যা কাজ করেছি বাংলায়, এতটা বৃহত্তর, লার্জ স্কেলের সিরিজে আমি কাজ করিনি। বিরাট টিম। খুব অভূতপূর্ব সেই অভিজ্ঞতা। আমাদের ওয়ার্কশপ হয়েছে। আমার ভাষা, ডায়লেক্টের জন্য ওয়ার্কশপ হয়েছিল দামিনী বেণী বসুর কাছে। তিন চারটে ক্লাস করেছি। চরিত্রটা পেয়েছিলাম পাঁচটা বা ছ' টা রাউন্ড অডিশন দিয়ে।''

'ভয় লাগছে, আবার উত্তেজনাও অনুভব করছি', জ্যাজ সিটি নিয়ে বললেন তানিকা
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 3:50 PM
Share

‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ১৯ মার্চ। এই ওয়েব সিরিজের ট্রেলারে মুগ্ধ দর্শকরা। ওয়েব সিরিজে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিকা বসু। তানিকা এই কাজ প্রসঙ্গে TV9 বাংলাকে জানালেন, ”দারুণ অভিজ্ঞতা। যতগুলো সিরিজ করেছি বা যা কাজ করেছি বাংলায়, এতটা বৃহত্তর, লার্জ স্কেলের সিরিজে আমি কাজ করিনি। বিরাট টিম। খুব অভূতপূর্ব সেই অভিজ্ঞতা। আমাদের ওয়ার্কশপ হয়েছে। আমার ভাষা, ডায়লেক্টের জন্য ওয়ার্কশপ হয়েছিল অম্লান চক্রবর্তীর কাছে। অভিনয়ের ওয়ার্কশপ হয়েছিল দামিনী বেণী বসুর কাছে। তিন চারটে ক্লাস করেছি। চরিত্রটা পেয়েছিলাম পাঁচটা বা ছ’ টা রাউন্ড অডিশন দিয়ে।”

তানিকা যোগ করলেন, ”যখন চিত্রনাট্য পাই, সেটা সকলের মাঝে পড়ি, দারুণ অভিজ্ঞতা। সৌমিক সেন খুব আত্মবিশ্বাসী একজন পরিচালক। এরকম কোনও পরিচালকের সঙ্গে কাজ করলে, একটা গাইডেন্স পাওয়া যায়। উনি ছাতার মতো হয়ে ছিলেন পুরো ইউনিটের কাছে। সৌমিকদা ঠিক কী চান, জানেন। সে কারণেই অভিনয় করার সময়ে কোনও কনফিউশনে পড়িনি। এমনিতে আমি খুব নার্ভাস একজন অভিনেত্রী। সেই হিসাবে বেশ বিরক্ত করেছিলাম পরিচালককে। কতটা বিশ্বাসযোগ্য করতে পারছি চরিত্রটা, তা নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা হচ্ছিল। তবে চিন্তার জন্য মজা করতে কাজটা করতে পারিনি এমন নয়। সৌরসেনীর (মৈত্র) সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাও খুব ভালো।”

তানিকা বললেন, ”সবথেকে বেশি দৃশ্য আমি সৌমেনের (চক্রবর্তী) সঙ্গে করেছি। ও খুবই ভালো অভিনেতা। যেসব অভিনেতা ওখানে আছেন, আরিফিন শুভ যেমন দারুণ একজন শিল্পী, যে তাঁদের কাজে চোখের পলক ফেলা যাবে না। আমি এমনিতে কম কাজ পাই। তাই এরকম একটা কাজ যখন মুক্তি পাবে, মনের মধ্যে একটা ভয় কাজ করছে। আবার উত্তেজনাও অনুভব করছি।”