AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Blast: এমন বিকট আওয়াজ কেঁপে উঠল পাশের বাড়ির চালও! মালদায় বিস্ফোরণে ঝলসে গেল ৭ জন

জানা যাচ্ছে, বাড়িটি আখিরুল ইসলামের। এলাকারা বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল আশেপাশের টালির চালের বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ না কি অন্য কিছু।

Malda Blast: এমন বিকট আওয়াজ কেঁপে উঠল পাশের বাড়ির চালও! মালদায় বিস্ফোরণে ঝলসে গেল ৭ জন
মালদহImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2026 | 6:39 AM
Share

মালদহ: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদহ। আগুনে ঝলসে গুরুতর জখম চার নাবালকের। সব মিলিয়ে আহত হয়েছেন সাতজন। জখমদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায়। সেখানেই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে বাগানবাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, সিলিন্ডার ব্লাস্ট করেই এমন ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে, বাড়িটি আখিরুল ইসলামের। এলাকারা বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল আশেপাশের টালির চালের বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ না কি অন্য কিছু। স্থানীয় বাসিন্দা হালিমা বিবি বলেন, “আমরা তো ঘরেই ছিলাম। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি কী হয়েছে দেখার জন্য। এরপর দেখি ওরা পুরো পুড়ে গেছে। একটা পরিবারের সাতজন আহত। অনেক ছোট ছোট বাচ্চাও আছে।” আরও এক স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “গ্য়াস সিলিন্ডার ব্লাস্ট করেছে। তিনটে বাচ্চা পুরো পুড়ে গেছে। মনে হয় রান্নার সময় ব্লাস্ট করে গেছে।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?