AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Mamata: ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় যেন না ওঠে’, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Malda: এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যে যখন মতুয়াদের একাংশ পথে নেমেছেন, সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে, তাঁর কাছে সেই কল রেকর্ডও রয়েছে।

Suvendu on Mamata: 'বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় যেন না ওঠে', মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 02, 2025 | 7:19 PM
Share

মালদহ: এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মুখ্য়মন্ত্রী নাকি বলেছেন বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা এসেছেন তাঁদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। উত্তর ২৪ পরগনার জেলা শাসককে নাকি এমন নির্দেশ দিয়েছেন। এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যে যখন মতুয়াদের একাংশ পথে নেমেছেন, সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে, তাঁর কাছে সেই কল রেকর্ডও রয়েছে।

শুভেন্দু ঠিক কী বলেছেন?

বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে, “বলেছেন বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য যে হিন্দুরা এসেছেন উত্তর ২৪ পরগনার ডিএম-কে কোট করে বলেছেন, তাঁদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছেন, যাতে বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তাঁদের নাম যাতে না ওঠে বিশেষ নজর রাখতে। ইনি আমাদের মুখ্যমন্ত্রী? উনি হিন্দু বিরোধী।”

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আমাদের চরম দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধানই মানেন না। আমাদের সংবিধান স্পষ্টভাবে বলেছে, ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম বাদদিতে বলা হয়েছে। যাঁরা লুকিয়ে প্রবেশ করছেন, তাঁরা যে ধর্মেরই হোন না কেন অনুপ্রবেশকারী। এরপর কাকে নাগরিকত্ব দেওয়া হবে আর হবে না সেটা ঠিক করবে স্বরাষ্ট্রমন্ত্রক।”

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে