AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF-BGB: ‘BGB বাঙ্কার খুঁড়ছে, ফায়ারিং করবে বলে, উস্কানি দিচ্ছে যুদ্ধের’, তৈরি BSF, কাটারি হাতে প্রস্তুত ভারতীয়রাও

BSF-BGB: এক গ্রামবাসী বিবেক মণ্ডল বলেন, "আমরা বর্তমানে বিএসএফ-এর সঙ্গে রাতে পাহাড়া দিচ্ছি। বিএসএফও দিচ্ছে। বাংলাদেশি দুষ্কৃতীরা যাতে না আসে। এটা তো আমাদের দেশ। আমাদের সীমান্তে আমরা কেন কাঁটাতার দিয়ে ঘিরব না?"

BSF-BGB: 'BGB বাঙ্কার খুঁড়ছে, ফায়ারিং করবে বলে, উস্কানি দিচ্ছে যুদ্ধের', তৈরি BSF, কাটারি হাতে প্রস্তুত ভারতীয়রাও
কী হচ্ছে সীমান্তেImage Credit: Tv9 Bangla and Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 3:32 PM
Share

মালদহ: প্রথমে বৈষ্ণবনগর। তারপর এখন সুকদেবপুর। বিএসএফ-এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজিবি। অভিযোগ, কাঁটাতার লাগাতে সমানে বাধা দিচ্ছে বিজপি। ভারতের সীমানায় কাঁটাতার দিয়ে ঘেরায় প্রতিবেশী দেশ কেন বাধা দেবে উঠছে প্রশ্ন। শেষে বিএসএফ-কে সাহায্য এগিয়ে এলেন গ্রামবাসী। দা-কাটারি হাতে বিএসএফ-এর সঙ্গে রাত পাহাড়া গ্রামবাসীদের।

এক গ্রামবাসী বিবেক মণ্ডল বলেন, “আমরা বর্তমানে বিএসএফ-এর সঙ্গে রাতে পাহাড়া দিচ্ছি। বিএসএফও দিচ্ছে। বাংলাদেশি দুষ্কৃতীরা যাতে না আসে। এটা তো আমাদের দেশ। আমাদের সীমান্তে আমরা কেন কাঁটাতার দিয়ে ঘিরব না? আমরা তো কাঁটাতারের বেড়া ঘিরবই। চ্যালেঞ্জ করছি। আমরা এক ইঞ্চি মাটিও ছাড়ব না।” আরও এক গ্রামবাসী বলেন, “আমরা পালা করে করে গ্রাম পাহাড়া দিচ্ছি। বিএসএফ-এর সঙ্গে তালে তাল মিলিয়ে আমরাও চেষ্টা করছি পাহাড়া দেওয়ার। বাংলাদেশ বর্ডার গার্ড বাঙ্কার খুঁড়ছে। ফায়ারিং করার জন্য বসেই আছে। যখন তখন লোক পাঠাচ্ছে এ দিকে। উস্কানি দিচ্ছে যুদ্ধ করব বলে।”

উল্লেখ্য, এই উস্কানি দেওয়ার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে মালদহের বৈষ্ণবনগরে বিএসএফ ফেন্সিং করতে গেলে বাধা দেয় বিজিবির জওয়ানরা। বাধা দেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। উত্তেজনার আবহেও এপারের গ্রামের লোকজনও বর্ডারে ছুটে যান। বিএসএফ-কে সাহায্যের হাত বাড়ান এলাকার বাসিন্দারা। যদিও বেশ কিছুক্ষণের বচসার পর পিছু হটে বাংলাদেশিরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?